ডেনিশ রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার। বৃহস্পতিবার

2026-06-11T18:37:08+00:00
2026-06-11T18:37:08+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজনীতি
ডেনিশ রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশ ও ডেনমার্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক ও সংস্কার প্রক্রিয়া নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক দূতাবাসের উপপ্রধান অ্যান্ডার্স বি. কার্লসেন উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে বাংলাদেশ ও ডেনমার্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করা হয়। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ডেনমার্কের অবদান এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই পক্ষই একমত পোষণ করেন। বিশেষ করে, মানসম্মত ওষুধ আমদানিসহ বাংলাদেশের স্বাস্থ্য খাতের আধুনিকায়নে ডেনমার্কের সহযোগিতার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠকে মেরিটাইম ও ব্লু ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি, গ্রিন এনার্জি, তৈরি পোশাক শিল্প, শ্রমিক অধিকার এবং কর্মপরিবেশের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ডেনমার্কের চলমান যৌথ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সুশাসন প্রতিষ্ঠা, সংসদীয় গণতন্ত্রের বিকাশ, বিচার বিভাগীয় সংস্কার এবং মানবাধিকার রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বৈঠকে উঠে আসে।

সাক্ষাৎকালে ডেনিশ রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী ‘জুলাই সনদের’ পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে ডেনমার্কের গভীর আগ্রহ ও আন্তর্জাতিক প্রত্যাশার কথা তুলে ধরেন।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমেদ মাবরুর।


/কহু
  বিষয়:   ডেনিশ  রাষ্ট্রদূত  শফিকুর রহমান 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: