কুয়েতের আকাশসীমায় গত ৪৮ ঘণ্টায় অন্তত ২৪টি শত্রুভাবাপন্ন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১১ জুন) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, কুয়েতের আকাশসীমায় অনধিকার প্রবেশ করা ড্রোনগুলোকে নির্ধারিত ও প্রতিষ্ঠিত সামরিক প্রক্রিয়া অনুযায়ী অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করা হয়েছে।
বিবৃতিতে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে মুখপাত্র আরও বলেন, ইরানের এই পাপপূর্ণ আগ্রাসনের কারণে দেশের কিছু জায়গায় সীমিত আকারে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যবশত কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
এই ঘটনার পর কুয়েত সীমান্তে ও আকাশসীমায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। তবে ড্রোন হামলার এই সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র/ডন
/কহু