১৯ বছর পর বাজেটে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নাম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

প্রায় ১৯ বছর পর আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম প্রধানমন্ত্রী

2026-06-11T21:25:02+00:00
2026-06-11T21:25:02+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অর্থনীতি
১৯ বছর পর বাজেটে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:২৫ পিএম   (ভিজিট : ১২)
সংগৃহীত ছবি
প্রায় ১৯ বছর পর আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে সর্বশেষ বিএনপির ক্ষমতার শেষ অর্থাৎ ২০০৬-০৭ অর্থবছরের বাজেটের বক্তৃতায় এই দুইজনের নাম অন্তর্ভুক্ত হয়েছিল। ওই সময়ে বাজেট বক্তৃতা দিয়েছিলেন মরহুম অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। ১৯ বছর পর ক্ষমতায় এসে বিএনপি ফের বাজেট দিয়েছে। এবারের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

২০০৬ সালের ৮ জুন বৃহস্পতিবার মরহুম অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ২০০৬-০৭ অর্থবছরের বাজেট দিয়েছিলেন। ওই মেয়াদে এটিই ছিল বিএনপি সরকারের শেষ বাজেট। যদিও সরকার সেই বাজেট পুরোটা বাস্তবায়ন করতে পারেনি। সেই সময়ে বাজেট বক্তৃতায় এম সাইফুর রহমান বলেছিলেন, ‘এই মুহূর্তে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি, মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে- যিনি আমাকে বাজেট পেশ করার প্রথম সুযোগ দিয়েছিলেন। এ গুরু দায়িত্ব পালনে আমার ওপর অব্যাহত আস্থা রাখার জন্য আমি কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। যার প্রধানমন্ত্রিত্বকালেই আমি ১২টির মধ্যে ১০টি বাজেট পেশ করেছি।’ 

এছাড়াও বিভিন্ন ইস্যুতে বাজেট বক্তৃতায় জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নাম একাধিকবার অন্তর্ভুক্ত করা হয়েছিল। 

ওই অর্থবছরের পর দুই বছর তত্ত্বাবধায়ক সরকার ও পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরে ১৬টি বাজেট এবং সর্বশেষ সাবেক অন্তর্বর্তী সরকার একটি বাজেট দিয়েছে। ওইসব বাজেটে এই দুইজনের নাম কোনোভাবেই উল্লেখ করা হয়নি। 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর বিএনপির এটি প্রথম বাজেট। এই বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশ ও জনগণের প্রতিটি ক্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বরাবরই জনগণের আশা-আকাঙ্ক্ষা পক্ষে অবস্থান নিয়েছে এবং দেশকে এগিয়ে নিয়েছে।’ 

২০০৬ সালের ৮ জুন বিএনপি সরকারের শেষ বাজেট ও আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট- এই দুই বাজেট বক্তৃতায়ই আওয়ামী লীগ সরকারের দুই সময়ের অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরা হয়েছে। ওই সময়ে সাইফুর রহমান বলেছিলেন, ‘আমাদের প্রথম মেয়াদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দায়িত্ব গ্রহণ করেন, তখন দেশ ছিল একদলীয় শাসনের আর দুর্ভিক্ষের কষাঘাতে অর্থনৈতিকভাবে বিধ্বস্ত এক জনপদ। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশে একদলীয় শাসন ব্যবস্থা অপসারিত হয়। পুনঃপ্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা। সূচিত হয় আইনের শাসন। ফিরে আসে বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা।’

প্রস্তাবিত বাজেটেও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিগত দেড় যুগের আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন, জনগণের সম্পদ লুট, সেগুলো বিদেশে পাচার ও প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার কথা উল্লেখ করেছেন একাধিক স্থানে।


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: