উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত বাজেট : এনসিপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এই বাজেটকে একটি উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত বাজেট হিসেবে

2026-06-11T21:46:26+00:00
2026-06-11T21:46:26+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
রাজনীতি
উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত বাজেট : এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:৪৬ পিএম   (ভিজিট : ৬)
ছবি : সংগৃহীত
২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এই বাজেটকে একটি উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত বাজেট হিসেবে আখ্যায়িত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১১ জুন) এনসিপির ছায়া বাজেট কমিটি প্রধান ড. আতিক মুজাহিদ এক বিবৃতিতে এ কথা বলেন।

তিনি বলেন, সরকার প্রায় দুই দশমিক ৫ লাখ কোটি টাকার ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতির পরিমাণ সাড়ে ৪ দশমিক ৫ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। কারণ প্রস্তাবিত ৬ দশমিক ৯৫ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা অসম্ভব।


ড. আতিক মুজাহিদ বলেন, আমার ধারণা, রাজস্ব আদায়ে ২ লাখ কোটিরও বেশি ঘাটতি থেকে যেতে পারে। প্রকৃত হিসাব বিবেচনায় এই বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

সময়ের আলো/আআ


  বিষয়:   উচ্চাভিলাষী  বাস্তবতা  বিবর্জিত  বাজেট  এনসিপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: