ইরানের ‘খার্গ দ্বীপ’ দখলের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক হুংকারে এখন সারা বিশ্বের নজর পারস্য উপসাগরের এক ছোট দ্বীপের দিকে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক

2026-06-11T21:52:36+00:00
2026-06-11T21:53:06+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানের ‘খার্গ দ্বীপ’ দখলের হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:৫২ পিএম  আপডেট: ১১.০৬.২০২৬ ৯:৫৩ পিএম  (ভিজিট : ২১)
সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক হুংকারে এখন সারা বিশ্বের নজর পারস্য উপসাগরের এক ছোট দ্বীপের দিকে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, খুব শিগগিরই মার্কিন বাহিনী ইরানের ‘খার্গ দ্বীপ’ দখল করে নেবে এবং ভেনিজুয়েলার মতো দেশটির তেল ও গ্যাস বাজারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেবে। কিন্তু কী এই খার্গ দ্বীপ? কেন এই দ্বীপটি দখল করতে এত মরিয়া ওয়াশিংটন?

সহজ কথায়, খার্গ দ্বীপ হলো ওপেকের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ ইরানের অর্থনীতির মূল চালিকাশক্তি বা ‘লাইফলাইন’। এই দ্বীপটি হাতছাড়া হওয়া মানে ইরানের অর্থনৈতিকভাবে পুরোপুরি পঙ্গু হয়ে যাওয়া।

ইরানের বুশেহর বন্দর থেকে প্রায় ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং মূল ভূখণ্ড থেকে মাত্র ২৮ কিলোমিটার (১৫ নটিক্যাল মাইল) দূরে পারস্য উপসাগরে অবস্থিত এই খার্গ দ্বীপ। আয়তনে মাত্র ৮ কিলোমিটার দীর্ঘ ও ৫ কিলোমিটার চওড়া এই পাথুরে দ্বীপটির একটি বড় প্রাকৃতিক সুবিধা রয়েছে। এর চারপাশের পানি অত্যন্ত গভীর। এই গভীর পানির কারণে বিশ্বের বিশালাকার ‘সুপারট্যাঙ্কার’ বা তেলবাহী জাহাজগুলো কোনো ধরনের ঝুঁকি ছাড়াই সরাসরি এখানকার বন্দরে নোঙর করতে এবং তেল লোড করতে পারে।

ইরানের অর্থনীতি মূলত তেল বিক্রির ওপর টিকে আছে। আর দেশটির মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই প্রক্রিয়াজাত ও পরিবাহিত হয় একমাত্র খার্গ দ্বীপের টার্মিনাল থেকে। এই দ্বীপের আধুনিক টার্মিনালগুলো থেকে প্রতি বছর প্রায় ৯৫০ মিলিয়ন বা ৯৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এখান থেকে জাহাজে তোলা তেলের প্রধান গন্তব্য এশিয়ার বাজারগুলো, যার মধ্যে শীর্ষ আমদানিকারক দেশ হলো চীন।

মূল ভূখণ্ডের তেলক্ষেত্রগুলো থেকে সমুদ্রের তলদেশ দিয়ে পাইপলাইনের মাধ্যমে তেল এই দ্বীপে এনে জমা করা হয়। জরুরি অবস্থার জন্য এখানে প্রায় ৩ কোটি ব্যারেল তেল মজুত রাখার মতো বিশাল অবকাঠামো রয়েছে।


/কহু



  বিষয়:   ইরান  খার্গ দ্বীপ  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: