ট্রাম্পের ‘খার্গ দ্বীপ’ দখলের হুমকির জবাবে ইরানের কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র ‘খার্গ দ্বীপ’ দখল করার হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান

2026-06-11T21:58:48+00:00
2026-06-11T21:58:48+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পের ‘খার্গ দ্বীপ’ দখলের হুমকির জবাবে ইরানের কঠোর হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:৫৮ পিএম   (ভিজিট : ৩০)
সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র ‘খার্গ দ্বীপ’ দখল করার হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি এই দ্বীপে হামলার বা তা দখলের কোনো অপচেষ্টা চালায়, তবে তাদের ‘চরম, ধ্বংসাত্মক ও বেদনাদায়ক’ জবাব দেওয়া হবে, যার জন্য ওয়াশিংটনকে দীর্ঘকাল অনুশোচনা করতে হবে।

বৃহস্পতিবার (১১ জুন) ইরানের প্রভাবশালী সংসদীয় কমিটি ‘জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশন’-এর প্রধান ইব্রাহিম আজিজি দেশটির জাতীয় দৈনিক ‘হামশাহরি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই কড়া হুঁশিয়ারি দেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিকে অবাস্তব ও উসকানিমূলক উল্লেখ করে ইব্রাহিম আজিজি বলেন, ডোনাল্ড ট্রাম্প একজন বিভ্রান্ত ও খামখেয়ালি নেতা। তার এই ধরনের অবিবেচকের মতো পদক্ষেপের বিরুদ্ধে ইরান যে কতটা কঠোর জবাব দিতে পারে, তা নিয়ে কারও মনে কোনো সন্দেহ থাকা উচিত নয়।

খার্গ দ্বীপসহ ইরানের সার্বভৌমত্ব রক্ষায় দেশটির সামরিক বাহিনী শতভাগ প্রস্তুত রয়েছে উল্লেখ করে এই শীর্ষ কর্মকর্তা বলেন, খার্গ দ্বীপসহ আমাদের পুরো ভূখণ্ড এখন সম্পূর্ণ সুরক্ষিত। সেখানে আমাদের সশস্ত্র বাহিনীর যুদ্ধপ্রস্তুতি এতটাই উচ্চ স্তরের যে, ভবিষ্যতে যেকোনো উসকানিমূলক পদক্ষেপের মুখে এই সর্বোচ্চ সামরিক সক্ষমতার প্রমাণ পুরো বিশ্ব দেখতে পাবে।

তিনি আরও যোগ করেন, আমাদের বাহিনী নিজেদের সমস্ত শক্তি ও আধুনিক সামরিক সরঞ্জাম নিয়ে যেকোনো আগ্রাসন মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ‘প্ল্যানেট ল্যাবস পিবিসি’-এর প্রকাশিত সর্বশেষ স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ওপেকের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ ইরানের এই প্রধান লাইফলাইন বা তেল টার্মিনালটিকে ঘিরে কঠোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ইরান।

উল্লেখ্য, হরমুজ প্রণালীতে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার জেরে দুই দেশের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর আজ রাতেই ইরানে ‘ভয়াবহ হামলার’ হুমকি দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে ভেনিজুয়েলার মতো ইরানের তেল ও গ্যাস বাজারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে কৌশলগত এই খার্গ দ্বীপটি মার্কিন দখলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।


/কহু


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: