মার্কিন মিত্রদের ক্ষয়ক্ষতির খেসারত দেবে ইরান : মার্কিন ট্রেজারি সেক্রেটারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সামরিক সংঘাতের মাঝে এবার তেহরানকে কঠোর অর্থনৈতিক ও আর্থিক পরিণতির হুঁশিয়ারি দিল ওয়াশিংটন। মার্কিন ট্রেজারি

2026-06-11T22:04:26+00:00
2026-06-11T22:04:26+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন মিত্রদের ক্ষয়ক্ষতির খেসারত দেবে ইরান : মার্কিন ট্রেজারি সেক্রেটারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:০৪ পিএম   (ভিজিট : ১৫)
মার্কিন ট্রেজারি সেক্রেটারি (অর্থমনত্রী) স্কট বেসেন্ট। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সামরিক সংঘাতের মাঝে এবার তেহরানকে কঠোর অর্থনৈতিক ও আর্থিক পরিণতির হুঁশিয়ারি দিল ওয়াশিংটন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি (অর্থমনত্রী) স্কট বেসেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর ইরানের সাম্প্রতিক হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার সম্পূর্ণ খেসারত বা ক্ষতিপূরণ নেওয়া হবে ‘জব্দকৃত ইরানি অ্যাকাউন্ট’ থেকে।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে স্কট বেসেন্ট এই কড়া বার্তা দেন।

বিবৃতিতে ট্রেজারি সেক্রেটারি জানান, পারস্য উপসাগরে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের লক্ষ্যে ইরান যে নতুন ‘পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ গঠন করেছে এবং সেখান দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর যে শুল্ক বা টোল আরোপ করছে, সেই সমপরিমাণ অর্থ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি অ্যাকাউন্ট থেকে কেটে নেবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন মিত্রদের বিরুদ্ধে ইরানের যেকোনো আগ্রাসনের মূল্য ‘ইরানের অ্যাকাউন্ট থেকে উত্তোলিত তহবিল’ দিয়ে পরিশোধ করা হবে। ইরান যতবার হামলা চালাবে, ততই তাদের অর্থনৈতিক ও আর্থিক পরিণতির সংকট আরও গভীর হবে।

এর আগে আজ বৃহস্পতিবার দিনের শুরুতে কুয়েত, বাহরাইন এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক সম্পদ ও বিমান ঘাঁটি লক্ষ্য করে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। বিশেষ করে বাহরাইনে ইরানি ড্রোন হামলার পর সেখানে ব্যাপক অগ্নিকাণ্ড ও বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

মূলত গত মঙ্গলবার ও বুধবার রাতে দক্ষিণ ইরানে মার্কিন বিমান বাহিনীর ব্যাপক বোমাবর্ষণের পাল্টা জবাব হিসেবেই মার্কিন মিত্রদের ওপর এই হামলা চালায় তেহরান। ইরানের এই হামলার কয়েক ঘণ্টার মাথায় প্রথমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রাতেই ইরানে ‘ভয়াবহ হামলার’ হুমকি দেন এবং এর পরপরই ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার এই নতুন ঘোষণা দিলেন।


/কহু


  বিষয়:   ট্রাম্প  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: