মাথায় আঘাত পেয়েছেন মিরাজ, সিরিজ জয়ের পরই হাসপাতালে

ক্রীড়া ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পরপরই হাসপাতালে যেতে হয়েছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে।বৃহস্পতিবার (১১ জুন) মিরপুরে রান তাড়ার সময়

2026-06-11T22:33:06+00:00
2026-06-11T22:33:06+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
খেলা
মাথায় আঘাত পেয়েছেন মিরাজ, সিরিজ জয়ের পরই হাসপাতালে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:৩৩ পিএম   (ভিজিট : ১৫)
ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পরপরই হাসপাতালে যেতে হয়েছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে।

বৃহস্পতিবার (১১ জুন) মিরপুরে রান তাড়ার সময় ন্যাথান এলিসের একটি শর্ট বল মিরাজের হেলমেটে আঘাত করে। কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর তিনি আবার ব্যাটিংয়ে ফেরেন এবং তার ছক্কাতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

তবে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি মিরাজকে। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। দলের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টিম ম্যানেজার নাফিস ইকবাল গণমাধ্যমকে জানান, মিরাজের অবস্থা আপাতত ভালো। মাথায় আঘাত পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে স্ক্যান করাতে হাসপাতালে নেওয়া হয়েছে।


সিরিজের শেষ ম্যাচ আগামী রোববার। সেখানে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ডার্কওয়ার্থ-লুইস (ডিএল) পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে টাইগাররা। অজি দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ। মেহেদী মিরাজ বল হাতে ৬ ওভারে ৩০ রান দিয়ে কোনো উইকেট না পেলেও ব্যাট হাতে অপরাজিত ২২ রান করেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   মাথা  আঘাত  মিরাজ  সিরিজ  জয়  হাসপাতাল  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: