যুক্তরাষ্ট্র ‘অন্তহীন চোরাবালিতে’ আটকে যাওয়ার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আজ রাতেই ইরানে ‘ভয়াবহ হামলা’ চালানো এবং দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র ‘খার্গ দ্বীপ’ দখল করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

2026-06-11T22:54:24+00:00
2026-06-11T22:54:24+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র ‘অন্তহীন চোরাবালিতে’ আটকে যাওয়ার হুমকি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
আজ রাতেই ইরানে ‘ভয়াবহ হামলা’ চালানো এবং দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র ‘খার্গ দ্বীপ’ দখল করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কঠোর জবাব দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার এবং শীর্ষ পরমাণু বিষয়ক আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ ওয়াশিংটনকে এক চরম অন্তহীন চোরাবালিতে বা গভীর সংকটে আটকে যাওয়ার বিষয়ে সতর্ক করেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে গালিবাফ মার্কিন প্রশাসনের এই যুদ্ধংদেহী মনোভাবকে ‘খামখেয়ালি’ বলে অভিহিত করেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নাম উল্লেখ না করে ইরানি স্পিকার তার পোস্টে লিখেন, ভুল রণকৌশল এবং খামখেয়ালি সিদ্ধান্তগুলো পুরো বৈশ্বিক সমীকরণকে আরও খারাপের দিকে নিয়ে যাবে। এই ধরনের হঠকারী সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানি অবকাঠামো এবং বাজারগুলোকে পুরোপুরি বিস্ফোরিত করতে পারে।

তিনি মার্কিন বাহিনীকে সতর্ক করে আরও বলেন, এর ফলে এমন এক অন্তহীন চোরাবালি ব্যাপী তৈরি হবে, যার ভেতর আপনারা বছরের পর বছর ধরে আটকে থাকবেন।

নিজের বার্তার শেষাংশে ওয়াশিংটনকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যদি আপনারা কোনো ভুল পদক্ষেপ নেন, তবে এবার আপনারা সম্পূর্ণ ভিন্ন এক ইরানকে দেখতে পাবেন।

উল্লেখ্য, পারস্য উপসাগরের কৌশলগত জলসীমা ‘হরমুজ প্রণালী’ নিয়ন্ত্রণের লক্ষ্যে ইরান সম্প্রতি ‘পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ নামক একটি নতুন সংস্থা গঠন করেছে, যা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলছে। এর জের ধরে আজ বৃহস্পতিবার সকালেই কুয়েত ও বাহরাইনের মতো মার্কিন মিত্রদের বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার পর ট্রাম্প ওয়াশিংটনের পক্ষ থেকে আজ রাতেই বড় ধরনের সামরিক প্রত্যাঘাতের ঘোষণা দেন। ট্রাম্পের সেই চরম হুংকারের পরপরই ইরানের এই সর্বোচ্চ আইনপ্রণেতা ও ক্ষমতাধর নেতার পক্ষ থেকে পাল্টা এই হুঁশিয়ারি এল।


/কহু
  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  যুদ্ধ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: