পুলিশে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পাঁচ জেলায় নতুন পুলিশ সুপার বা এসপিসহ সংস্থাটিতে বড় ধরনের রদবদল করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নাসরীন

2026-06-11T23:19:01+00:00
2026-06-11T23:19:01+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
জাতীয়
পুলিশে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:১৯ পিএম   (ভিজিট : ২৫)
ছবি : সংগৃহীত
পাঁচ জেলায় নতুন পুলিশ সুপার বা এসপিসহ সংস্থাটিতে বড় ধরনের রদবদল করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নাসরীন সুলতানার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী, ঝিনাইদহ এবং ফেনী— এই পাঁচ জেলায় নতুন পুলিশ সুপার দেওয়া হয়েছে। এর মধ্যে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আবু সাইমকে পঞ্চগড়ের পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মনিরুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, মিডিয়া) এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, প্রসিকিউশন) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহের পুলিশ সুপার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীর পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে পঞ্চগড় থেকে প্রত্যাহারকৃত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম এবং ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি নোয়াখালী থেকে প্রত্যাহারকৃত পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে সিআইডি এবং ঝিনাইদহের পুলিশ সুপার মো. মাহফুজ আফজালকে এপিবিএনে দায়িত্ব দেওয়া হয়েছে।


এছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার রাজীব ফরহান এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   পুলিশ  বড়  রদবদল  প্রশাসন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: