মিনিট কয়েক আগেই দলকে বাঁচিয়ে দিয়েছিলেন রনওয়েন উইলিয়ামস। পরের দফায় পারলেন না। জুলিয়ান কুইনোনেসের ক্ষিপ্রতার কাছে হার মানতে হয়েছে। আট মিনিটের মাথায় জুলিয়ান কুইনোনেসের করা গোলে এগিয়ে গেল মেক্সিকো।
এদিকে, বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ফুটবল বিশ্বকাপ। ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
এর আগে, বিশ্ব আসরের প্রথম ম্যাচের ভেন্যু মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল ২০২৬ ফিফা বিশ্বকাপের।
সব মিলিয়ে ২০-২৫ মিনিটের মতো হয়েছে মেক্সিকো পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। তাতে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন কলম্বিয়ান পপতারকা শাকিরা ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয়। উদ্বোধনী অনুষ্ঠানে তারা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ পরিবেশন করেছেন।
আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন এবং ইজেএ মিলে বিশ্বকাপের আরেকটি মূল গান ‘ডিএনএ’র একটি যৌথ পারফরম্যান্স তুলে ধরেন।
প্রায় ৮৭ হাজার দর্শক ধারণক্ষমতার আজতেকা স্টেডিয়ামে তিন ধারণের জায়গা ছিল না উদ্বোধনী অনুষ্ঠানে। তারকা শিল্পীদের গানের সঙ্গে গলা ফাটিয়েছেন তারাও। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ কর্মকর্তারা। ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও।