আর্জেন্টিনার বিশ্বকাপ দলে পরিবর্তন

ক্রীড়া ডেস্ক

খেলা

চোটের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ডিফেন্ডার মার্কোস সেনেসিকে।শুক্রবার

2026-06-12T08:36:54+00:00
2026-06-12T08:36:54+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
খেলা
আর্জেন্টিনার বিশ্বকাপ দলে পরিবর্তন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:৩৬ এএম   (ভিজিট : ২৯)
ছবি : সংগৃহীত
চোটের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ডিফেন্ডার মার্কোস সেনেসিকে। 

শুক্রবার (১২ জুন) আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সেনেসি যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনা দলের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন। ১৫ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। তাই প্রথম ম্যাচের আগে দলের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ অপেক্ষা করছে এই ডিফেন্ডারের জন্য।

ইংল্যান্ডের ক্লাব বোর্নমাউথের হয়ে গত চার মৌসুম ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছেন সেনেসি। সদ্য শেষ হওয়া মৌসুমে দলটির ইউরোপা লিগে জায়গা নিশ্চিত করার পেছনেও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে দুর্দান্ত পারফরম্যান্সের পরও বিশ্বকাপের প্রাথমিক ২৬ সদস্যের দলে জায়গা হয়নি তার। শেষ পর্যন্ত বালের্দির চোটই বিশ্বকাপের মূল দলে জায়গা করে দিয়েছে তাকে।

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সেনেসি। ২০২২ সালের ফিনালিসিমার আগে প্রথমবার জাতীয় দলের ডাক পান তিনি। সে সময় ইতালি জাতীয় দলের পক্ষ থেকেও তাকে দলে নেওয়ার আগ্রহ ছিল। কিন্তু দ্বৈত সুযোগ থাকা সত্ত্বেও নিজের জন্মভূমি আর্জেন্টিনার হয়েই খেলার সিদ্ধান্ত নেন এই ডিফেন্ডার।

এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে অভিষেক হয় সেনেসির। এরপর বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেন তিনি। সবশেষ মার্চে মৌরিতানিয়ার বিপক্ষেও মাঠে নামেন আর্জেন্টিনার জার্সিতে।

সেনেসির অন্তর্ভুক্তিতে আর্জেন্টিনার রক্ষণভাগে আরও একটি নির্ভরযোগ্য বিকল্প যোগ হলো। তিনি যোগ দিচ্ছেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে। আন্তর্জাতিক ফুটবল সংস্থার নিয়ম অনুযায়ী, চোটে ছিটকে যাওয়া বালের্দির জন্য বরাদ্দ ২ নম্বর জার্সিটিই পরবেন সেনেসি।

/এসএকে


  বিষয়:   মাঠ  আর্জেন্টিনা  বিশ্বকাপ  স্কোয়াড  পরিবর্তন  দল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: