চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী বেলায়েত

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী বেলায়েত হোসেনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন

2026-06-12T09:09:31+00:00
2026-06-12T09:12:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী বেলায়েত
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:০৯ এএম  আপডেট: ১২.০৬.২০২৬ ৯:১২ এএম
প্রকৌশলী বেলায়েত হোসেন। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী বেলায়েত হোসেনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে জানানো হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে এক বছরের জন্য তিনি এ পদে থাকবেন। এ সময়ে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তও আরোপ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নিয়োগের অন্যান্য শর্তাদি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী এতে স্বাক্ষর করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্ট্রাকচার প্ল্যান–১৯৯৫ অনুযায়ী প্রায় ১ হাজার ১৫২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে সিডিএর কার্যক্রম বিস্তৃত। এর মধ্যে উত্তরে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়া, দক্ষিণে সাঙ্গু নদী ও আনোয়ারা উপজেলা, পূর্বে রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী এবং পশ্চিমে বঙ্গোপসাগর পর্যন্ত এলাকা অন্তর্ভুক্ত।

প্রকৌশলী বেলায়েত হোসেন চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

তিনি ১৯৮৪ সালে চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের সভাপতি, ১৯৮৬ সালে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের নির্বাচিত জিএস হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সন্দ্বীপ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন ঠিকাদারি ও প্রকৌশল সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। সংশ্লিষ্ট মহলের ধারণা, তার অভিজ্ঞতা চট্টগ্রামের পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন ও চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে সিডিএ চেয়ারম্যান হিসেবে বেলায়েত হোসেনের নিয়োগের খবরে তার নিজ উপজেলা সন্দ্বীপে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মী ও সাধারণ মানুষ আনন্দ মিছিল ও শুভেচ্ছা কর্মসূচি পালন করেন। অনেকে এ নিয়োগকে চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা হিসেবে দেখছেন।

/এসএকে
  বিষয়:   চট্টগ্রাম  উন্নয়ন  কর্তৃপক্ষ  চেয়ারম্যান  সন্দ্বীপ  চট্টগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: