জলদস্যু বাহিনীকে অস্ত্র-খাদ্য সরবরাহকারী সবুর গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

সুন্দরবনের জলদস্যু বাহিনীর কাছে অস্ত্র ও খাদ্য সরবরাহের অভিযোগে বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা মো. সবুর শেখ (৫১)কে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

2026-06-12T13:50:22+00:00
2026-06-12T13:51:59+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
সারাদেশ
জলদস্যু বাহিনীকে অস্ত্র-খাদ্য সরবরাহকারী সবুর গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১:৫০ পিএম  আপডেট: ১২.০৬.২০২৬ ১:৫১ পিএম  (ভিজিট : ১৪)
ছবি : সংগৃহীত
সুন্দরবনের জলদস্যু বাহিনীর কাছে অস্ত্র ও খাদ্য সরবরাহের অভিযোগে বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা মো. সবুর শেখ (৫১)কে গ্রেফতার করেছে র‍্যাব-৬। এ সময় তার থেকে তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-৬-এর একটি আভিযানিক দল। অভিযানে মো. সবুর শেখকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তার হেফাজত থেকে কালো প্লাস্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় তিনটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় অস্ত্রগুলো জব্দ করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুর শেখ সুন্দরবনের জলদস্যু বাহিনীর সদস্য ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর কাছে বিভিন্ন সময়ে অস্ত্র ও খাদ্য সরবরাহ করার কথা স্বীকার করেছেন।

এছাড়া গ্রেফতারকৃতের অতীত রেকর্ড পর্যালোচনায় বাগেরহাটের মোংলা থানায় তার বিরুদ্ধে দুটি মামলার তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত সবুর শেখকে উদ্ধারকৃত আলামতসহ বাগেরহাটের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

/এসএকে


  বিষয়:   জলদস্যু  বাহিনী  অস্ত্র  খাদ্য  সরবরাহকারী  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: