চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন চীনের ইউনান পিপলস কংগ্রেসের প্রতিনিধিরা।

2026-06-12T14:13:34+00:00
2026-06-12T14:13:34+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২:১৩ পিএম 
চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক। ছবি : সংগৃহীত
বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন চীনের ইউনান পিপলস কংগ্রেসের প্রতিনিধিরা। শুক্রবার (১২ জুন) চীনের কুনমিং শহরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ডেপুটি স্পিকার কায়সার কামালের পাশাপাশি উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, আখতার হোসেন, খালেদ মাহমুদ শ্যামল, সুলতানা জেসমিন এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।

সফরের অংশ হিসেবে ডেপুটি স্পিকার চীনের জাতীয় গণকংগ্রেস (ন্যাশনাল পিপলস কংগ্রেস) এবং ইউনান প্রদেশের আইনসভার শীর্ষ নেতাদের সঙ্গেও পৃথক বৈঠক করেন।

চীনা প্রতিনিধি দলে ছিলেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ও ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ওয়াং নিং। এছাড়া ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য ওয়াং শেনজিং, ভাইস গভর্নর লিউ ইয়াং, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়ং শাওচেং, শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক লি বিনজে, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক লি চাউইয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক শি জানবিন উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত হয়। বিশেষ করে স্বাস্থ্য, বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। উভয় পক্ষ ভবিষ্যতে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে।

আরবিএন 
  বিষয়:   চীন  ডেপুটি স্পিকার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: