বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও সমাবেশ

রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণের সঙ্গে জড়িতদের বিচার ও পাহাড়ের নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

2026-06-12T16:39:42+00:00
2026-06-12T16:39:42+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
সারাদেশ
কল্পনা চাকমা অপহরণের ৩০ বছর
বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও সমাবেশ
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৯)
কল্পনা চাকমা অপহরণের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন। সংগৃহীত ছবি
নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণের সঙ্গে জড়িতদের বিচার ও পাহাড়ের নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ।   

শুক্রবার (১২ জুন) সকাল ১০ টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকের সামনে হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা সভাপতি কবিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন, বিশিষ্ট শিক্ষাবিদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা, এ্যডভোকেট দীপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মানুচিং মার্মা, রাঙামাটি শহর শাখা পার্বত্য চট্টগ্রাম জনসংতি সমিতি (পিসিজেএস) সাধারণ সম্পাদক সাগর ত্রিপুরা নান্টু, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) সহ-সাধারণ সম্পাদক সুরেশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কাঞ্চনমালা চাকমা প্রমূখ। 

সমাবেশে বক্তারা বলেন, কল্পনা চাকমার অপহরণের ৩০ বছরেও আলোচিত এই অপহরণ ঘটনার বিচার করতে পারেনি সরকার। বিচার না করে উল্টো জড়িতদের দায়মুক্তি দিয়েছে। কল্পনা চাকমা অপহরণের বিচার না করায় পার্বত্যবাসী চরম  হতাশ ও ক্ষুব্ধ। দিনদিন পার্বত্য চট্টগ্রামের জুম্ম নারীদের উপর নির্যাতন-ধর্ষণ প্রতিনিয়ত বেড়ে চলছে এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পাহাড়ের নারীরা। দ্রুত পার্বত্য চুক্তি বাস্তবায়ন করাসহ পাহাড়ের নারীদের নিরাপত্তা নিশ্চিতে জোর দাবি করেন বক্তারা। 

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ জুন রাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন লাইল্যাঘোনাস্থ নিজ বাড়ি থেকে অপহৃত হন পাহাড়ি নারী নেত্রী কল্পনা চাকমা। দীর্ঘ ২৮ বছর ধরে অপহরণ মামলা চললেও কল্পনা চাকমার অপহরণ কাণ্ডে কাউকে দোষী না করেই পুলিশ আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করে। পুলিশের এই চুড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে কল্পনার পরিবার না রাজি দিলেও আদালত  প্রতিবেদনটি আমলে নিয়ে মামলা খারিজ করে দেয়।


/ইউএমএইচ



  বিষয়:   কল্পনা চাকমা  অপহরণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: