লেবাননে শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা, উল্লেখ করেনি দেশের নাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ অন্তর্বর্তীকালীন বাহিনীর (ইউনিফিল) এক সার্বিয়ান শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা

2026-06-13T09:44:19+00:00
2026-06-13T09:44:19+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
আন্তর্জাতিক
লেবাননে শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা, উল্লেখ করেনি দেশের নাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:৪৪ এএম   (ভিজিট : ১৫)
সংগৃহীত ছবি
লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ অন্তর্বর্তীকালীন বাহিনীর (ইউনিফিল) এক সার্বিয়ান শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গত ৪ জুন মর্টার শেল হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওই শান্তিরক্ষীর মৃত্যু হয়। এ ঘটনায় যৌথ বিবৃতি জারি করে গভীর শোক প্রকাশ করেছেন নিরাপত্তা পরিষদের সদস্যরা।

নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, ডিউটি পোস্টে থাকা অবস্থায় মর্টার শেলের আঘাতে গুরুতর জখম হয়ে ওই শান্তিরক্ষী প্রাণ হারান। একই হামলায় আরও দুই শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। নিরাপত্তা পরিষদ নিহত শান্তিরক্ষীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে।

তবে এই মর্টার হামলার পেছনে সুনির্দিষ্টভাবে কারা জড়িত, বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি। নিরাপত্তা পরিষদ এই ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে এবং এই জঘন্য হামলার জন্য দায়ীদের বিনা বিলম্বে জবাবদিহিতার আওতায় আনার দাবি তুলেছে।

একই সাথে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিজেদের জীবন বাজি রেখে কাজ করে যাওয়া সমস্ত জাতিসংঘ শান্তিরক্ষীদের নিষ্ঠা ও ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে পরিষদ। সেই সাথে ইউনিফিল-এ সেনা পাঠিয়ে অবদান রাখা দেশগুলোর প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।


/কহু


  বিষয়:   লেবানন  শান্তিরক্ষী  নিহত  জাতিসংঘ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: