রাজধানীতে দুই নারীর অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর ধানমন্ডি ও বাড্ডা এলাকায় পৃথক ঘটনায় দুই নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, ধানমন্ডির আসমা আক্তার (৩০) এবং বাড্ডা

2026-06-13T18:10:19+00:00
2026-06-13T18:10:19+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
রাজধানীতে দুই নারীর অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:১০ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি
রাজধানীর ধানমন্ডি ও বাড্ডা এলাকায় পৃথক ঘটনায় দুই নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, ধানমন্ডির আসমা আক্তার (৩০) এবং বাড্ডা আফতাবনগরের মনিকা আক্তার (২৭)। 

শনিবার ১৩ জুন) ঢাকা মেডিকেল কলেজ মর্গে তাদের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ধানমন্ডির ঘটনায় নিহত আসমা আক্তারের ভাই মোজাম্মেল হক জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায়। আসমার বাবা মোক্তার হোসেন। প্রায় তিন বছর আগে সাফিউল্লাহর সঙ্গে তার বিয়ে হয়। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। দম্পতি রাজধানীর জিগাতলা এলাকায় বসবাস করতেন।

পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ চলছিল। গত বুধবার অসুস্থ হয়ে আসমার স্বামী সাফিউল্লাহ ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শুক্রবার দুপুরে হাসপাতালে অবস্থানকালে আসমার মৃত্যু ঘটে। পরিবারের দাবি, এ ঘটনায় স্বামীর সম্পৃক্ততা রয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আসমার স্বামী সাফিউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, শুক্রবার সন্ধ্যায় আফতাবনগর এলাকার একটি বাসার সামনে থেকে মনিকা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মনিকার বোন মোমিনা আক্তার মৌ জানান, তাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা সরকারপাড়া গ্রামে। বাবা মহির উদ্দিন। মনিকা স্বামী মো. লিটন ও এক সন্তানকে নিয়ে আফতাবনগরে বসবাস করতেন। বেশ কিছুদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং বিভিন্ন স্থানে তার চিকিৎসা চলছিল।

পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে মনিকার মরদেহও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুটি ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরবিএন 


  বিষয়:   রাজধানী  ধানমন্ডি  বাড্ডা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: