আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
শাহবাজ শরীফ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে। আশা করা হচ্ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হবে। এরপর চুক্তিতে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করা হবে এবং আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে।
তিনি আলোচনা প্রক্রিয়ার সময় নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানকে ধন্যবাদ জানান। পাশাপাশি এ প্রক্রিয়ায় সহযোগিতাকারী আঞ্চলিক দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই চুক্তি বাস্তবায়িত হলে তা আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরবিএন