হলিউড অভিনেতা ও কৌতুকশিল্পী রনি শেল আর নেই

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

হলিউডের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ও কৌতুকশিল্পী রনি শেল মারা গেছেন। গত ১২ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের ইউসিএলএ

2026-06-13T20:55:34+00:00
2026-06-13T20:55:34+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
আনন্দ সময়
হলিউড অভিনেতা ও কৌতুকশিল্পী রনি শেল আর নেই
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮:৫৫ পিএম   (ভিজিট : ১৮)
হলিউডের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ও কৌতুকশিল্পী রনি শেল। ছবি : সংগৃহীত
হলিউডের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ও কৌতুকশিল্পী রনি শেল মারা গেছেন। গত ১২ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের ইউসিএলএ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। অভিনেতার পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

১৯৩১ সালের ২৩ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার রিচমন্ড শহরে জন্মগ্রহণ করেন রনি শেল। তার প্রকৃত নাম ছিল রোনাল্ড রালফ শেল। সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় থেকেই বিনোদন অঙ্গনে তার পথচলা শুরু হয়। সে সময় তিনি স্ট্যান্ড-আপ কৌতুকশিল্পী হিসেবেও কাজ করেছেন।

রনি শেলের অভিনয়জীবনের সবচেয়ে জনপ্রিয় চরিত্র ছিল ‘গোমার পাইল: ইউএসএমসি’ ধারাবাহিকের প্রাইভেট ডিউক স্লেটার। ১৯৬৪ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত প্রচারিত এই জনপ্রিয় ধারাবাহিকে তিনি গোমার পাইল চরিত্রের ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করেন।

এ ছাড়া তিনি ‘দ্যাট গার্ল’ ধারাবাহিকে হার্ভি পেক চরিত্রে অভিনয় করেন। ১৯৬৭ সালে ‘গুড মর্নিং ওয়ার্ল্ড’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। ওই ধারাবাহিকে পরবর্তীকালের খ্যাতিমান অভিনেত্রী গোল্ডি হনও অভিনয় করেছিলেন।

দীর্ঘ ক্যারিয়ারে প্রায় দেড় শতাধিক টেলিভিশন প্রযোজনায় কাজ করেছেন রনি শেল। পাশাপাশি ২৪টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘গাস’, ‘দ্য শ্যাগি ডি.এ.’ এবং ‘দ্য ডেভিল অ্যান্ড ম্যাক্স ডেভলিন’।

অভিনয় ও কৌতুকে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তিনি ‘ক্যালিফোর্নিয়া স্ট্যান্ডআপ কমেডি লেজেন্ড অ্যাওয়ার্ড’ লাভ করেন। এছাড়া তাকে সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটির ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত করা হয়।

সবশেষ ২০১৯ সালে ‘ডোন্ট লিভ ইট অল টু ইউর চিলড্রেন’ নামের অফ-ব্রডওয়ে মিউজিক্যাল কমেডিতে অভিনয় করেছিলেন তিনি।

রনি শেলের মৃত্যুতে হলিউডের অভিনয় ও কৌতুক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আরবিএন 


  বিষয়:   হলিউড  টেলিভিশন অভিনেতা  কৌতুকশিল্পী  রনি শেল 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: