ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়তে সম্মতি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। তবে

2026-06-13T21:50:17+00:00
2026-06-13T21:50:17+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়তে সম্মতি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:৫০ পিএম   (ভিজিট : ২০)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। তবে এ বিষয়ে এখনো ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সরাসরি নিশ্চিতকরণ আসেনি। শুক্রবার (১২ জুন) ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মহসেন রেজায়ি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দেজফুল শহরে এক স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে এ দাবি করেন। তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতের পর আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ইরানের প্রতিরোধ ক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে যুক্তরাষ্ট্র এখন তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় যেতে বাধ্য হচ্ছে।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি প্রসঙ্গে রেজায়ি বলেন, দেশটির নীতিনির্ধারণে বিভিন্ন লবিস্ট গোষ্ঠীর প্রভাব বেড়েছে। তার দাবি, এই প্রভাবের কারণে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে।

এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চুক্তিটি স্বাক্ষরিত হলে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে চলমান সংঘাতের অবসান ঘটতে পারে এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।

অন্যদিকে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে একটি চুক্তি স্বাক্ষরের আশা করছে যুক্তরাষ্ট্র। তবে এ ক্ষেত্রে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করার শর্ত রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরবিএন 



  বিষয়:   যুক্তরাষ্ট্র  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: