পেসারদের উত্থানে মুগ্ধ সৌম্য

ক্রীড়া প্রতিবেদক

খেলা

একসময় বাংলাদেশের ব্যাটারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রতিপক্ষের পেস আক্রমণ সামলানো। মাঠে নামার আগে কোন ফাস্ট বোলারকে কীভাবে খেলতে হবে,

2026-06-14T05:20:02+00:00
2026-06-14T05:20:02+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
খেলা
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে
পেসারদের উত্থানে মুগ্ধ সৌম্য
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৫:২০ এএম   (ভিজিট : ০)
পেসারদের উত্থানে মুগ্ধ সৌম্য। সংগৃহীত ছবি
একসময় বাংলাদেশের ব্যাটারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রতিপক্ষের পেস আক্রমণ সামলানো। মাঠে নামার আগে কোন ফাস্ট বোলারকে কীভাবে খেলতে হবে, তা নিয়েই পরিকল্পনা সাজাতে হতো। কিন্তু সময় বদলেছে। এখন পরিস্থিতি এমন যে বাংলাদেশের পেসারদের মোকাবিলা নিয়েই ভাবতে হচ্ছে বিশ্বের বড় বড় দলকে। এই পরিবর্তন খুব কাছ থেকে দেখেছেন সৌম্য সরকার।

চলতি বছরে ঘরের মাঠে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের পেস বোলাররা নিজেদের সামর্থ্যরে দারুণ প্রমাণ দিয়েছেন। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলামের নেতৃত্বে গড়ে ওঠা পেস ইউনিট ধারাবাহিকভাবে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে চাপ তৈরি করেছে।

 পরিসংখ্যানও তাদের সাফল্যের সাক্ষী। ২০২৬ সালে এখন পর্যন্ত আটটি ওয়ানডেতে বাংলাদেশের পেসাররা নিয়েছেন ৫৪ উইকেট, যা এই সময়ে বিশ্বের যেকোনো দলের পেস আক্রমণের চেয়ে বেশি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সৌম্য জাতীয় দলের পোসারদের কৃতিত্ব দেন। 

সৌম্য বলেন, ‘আমরাই যখন আগে খেলতাম শুরুর দিকে, তখন চিন্তা করতাম এই বোলারটাকে খেলব। আবার আরেকটা বোলার আছে, তাকেও আমার খেলতে হবে। যেকোনো একজন বোলারকে বেছে নিতে হতো, কাকে আক্রমণ করব আর কাকে দেখে খেলব। এখন বাংলাদেশের ক্ষেত্রে একই জিনিসটা অন্যরা চিন্তা করছে। তারা চাপে আউট হয়ে যাচ্ছে। চাপে ভুল শট খেলে আউট হচ্ছে। এটা দেখতেও যেমন ভালো লাগে, নিজের কাছেও ভালো অনুভূতি হয়।’

সৌম্যর মতে, বর্তমান পেস আক্রমণের সবচেয়ে ইতিবাচক দিক হলো বোলারদের মধ্যে থাকা সুস্থ প্রতিযোগিতা। কোনো ম্যাচে একজন উইকেট না পেলেও অন্যজন দায়িত্ব নিয়ে এগিয়ে আসছেন। এক দিন নাহিদ রানা সফল হলে অন্য দিন মোস্তাফিজ বা তাসকিন ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছেন। এতে দল যেমন উপকৃত হচ্ছে, তেমনি প্রতিটি বোলারও নিজেদের উন্নতির জন্য বাড়তি অনুপ্রেরণা পাচ্ছেন।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   পেসার  উত্থান  সৌম্য  বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: