বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

বাংলাদেশের তরুণদের জন্য জাপানে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগকে আরও সুসংগঠিত করতে নতুন উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ-জাপান ক্যারিয়ার

2026-06-14T08:20:20+00:00
2026-06-14T08:24:20+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৮:২০ এএম  আপডেট: ১৪.০৬.২০২৬ ৮:২৪ এএম
সংগৃহীত ছবি
বাংলাদেশের তরুণদের জন্য জাপানে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগকে আরও সুসংগঠিত করতে নতুন উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টার (বিজেকেসি)। সংশ্লিষ্টরা বলছেন, জাপানের ক্রমবর্ধমান জনবল চাহিদার সঙ্গে বাংলাদেশের দক্ষ মানবসম্পদকে যুক্ত করার ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শনিবার (১৩ জুন) রাজধানীর গুলশানে একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ জাপান ক্যারিয়ার ডায়ালগ : এডুকেশন টু এমপ্লয়মেন্ট’ শীর্ষক উচ্চ-পর্যায়ের গোলটেবিল বৈঠকে বিজেকেসির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে আরভিং এডুকেশন এবং প্রবাসী সেবা লিমিটেড।

Advertisement
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তাজরিয়া রিশতা রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক ড. মোহাম্মদ রিদওয়ানুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিজেকেসির নির্বাহী পরিচালক কানিজ ফাতিমা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মো. নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রীর বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চল) ড. মো. শাকিরুল ইসলাম খান।

আলোচনায় বক্তারা বলেন, জাপানের শ্রমবাজারে প্রবেশের জন্য শুধু কারিগরি দক্ষতা নয়, ভাষাগত প্রস্তুতি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং কর্মক্ষেত্রভিত্তিক সক্ষমতা অর্জনও জরুরি। এসব বিষয়কে সমন্বিতভাবে এগিয়ে নিতে শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র, শিল্পখাত এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন

নবগঠিত বিজেকেসি এই সমন্বয়ের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে বলে জানানো হয়। প্রতিষ্ঠানটি জাপানি ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সনদায়ন, ক্যারিয়ার কাউন্সেলিং, কর্মসংস্থান সংযোগ এবং অভিবাসন-সংক্রান্ত দিকনির্দেশনাসহ বিভিন্ন ধরনের সহায়তা এক ছাতার নিচে প্রদানের পরিকল্পনা নিয়েছে।

আয়োজকদের মতে, বর্তমানে বিদেশে কর্মসংস্থানের পথে আগ্রহী অনেক তরুণকে বিচ্ছিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা নিতে হয়। ফলে সময়, ব্যয় এবং তথ্যপ্রাপ্তি নিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হয়। বিজেকেসি এসব সেবাকে সমন্বিত করে একটি সহজ ও কার্যকর কর্মসংস্থান সহায়ক কাঠামো গড়ে তুলতে চায়।

আরভিং এডুকেশন দীর্ঘদিন ধরে জাপানি ভাষা প্রশিক্ষণ এবং কারিগরি দক্ষতা উন্নয়নে কাজ করছে। অন্যদিকে প্রবাসী সেবা নিরাপদ অভিবাসন, ক্যারিয়ার পরিকল্পনা এবং আন্তর্জাতিক কর্মসংস্থান বিষয়ে পরামর্শমূলক সেবা প্রদান করে আসছে। দুই প্রতিষ্ঠানের অভিজ্ঞতা, প্রশিক্ষণ অবকাঠামো, ডিজিটাল সক্ষমতা এবং একাডেমিক সংযোগের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টার।

গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারীরা মনে করেন, বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের জন্য শিক্ষা থেকে কর্মসংস্থানের পথকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করতে বিজেকেসি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি জাপানের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে দুই দেশের সহযোগিতার নতুন সম্ভাবনাও উন্মোচন করবে।

এএডি/
  বিষয়:   বাংলাদেশ  জাপান  ক্যারিয়ার  সেন্টার  যাত্রা  শুরু 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: