ব্রাজিলের সঙ্গে ড্রয়ের পর যা বললেন মরক্কোর কোচ

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপের গ্রুপপর্বে শক্তিশালী ব্রাজিলকে রুখে দিয়ে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন করেছে মরক্কো। তবে ম্যাচ শেষে উদযাপনের চেয়ে আফসোসই বেশি দেখা

2026-06-14T09:06:11+00:00
2026-06-14T09:06:11+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
খেলা
ব্রাজিলের সঙ্গে ড্রয়ের পর যা বললেন মরক্কোর কোচ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৯:০৬ এএম   (ভিজিট : ৭৩)
সংগৃহীত ছবি
বিশ্বকাপের গ্রুপপর্বে শক্তিশালী ব্রাজিলকে রুখে দিয়ে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন করেছে মরক্কো। তবে ম্যাচ শেষে উদযাপনের চেয়ে আফসোসই বেশি দেখা গেল দলটির শিবিরে। কারণ, মরক্কোর লক্ষ্য ছিল ড্র নয়, জয়।

শনিবার (১৩ জুন) নিউ জার্সিতে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের লড়াইয়ে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে আফ্রিকার প্রতিনিধিরা।

প্রথমার্ধে ইসমাইল সাইবারির গোলে এগিয়েও যায় তারা। একসময় মনে হচ্ছিল, বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বড় ধাক্কা দিতে যাচ্ছে মরক্কো। কিন্তু ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক গোল ম্যাচে সমতা ফিরিয়ে আনে।

বাকি সময় দুই দলই গোলের জন্য চেষ্টা চালালেও আর কোনো দল জালের দেখা পায়নি। ফলে ১-১ সমতায় শেষ হয় বহুল আলোচিত এই ম্যাচ।
আরও পড়ুন

ম্যাচ শেষে মরক্কো কোচ মোহাম্মদ উয়াহবি জানান, তার দল ফলাফলের চেয়ে পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় খেলোয়াড়দের মধ্যে হতাশা রয়েছে। তার মতে, দল পরিকল্পনা অনুযায়ী খেলেছে, তবে কিছু জায়গায় আরও উন্নতির সুযোগ রয়েছে।

তিনি বলেন, খেলোয়াড়রা ম্যাচ জিততে চেয়েছিল এবং সেই মানসিকতা নিয়েই মাঠে নেমেছিল। তাই ড্রয়ের পর স্বাভাবিকভাবেই তাদের মধ্যে কিছুটা হতাশা কাজ করছে। তবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে দল আরও শক্তিশালী হয়ে ফিরবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পয়েন্ট আদায় করলেও মরক্কোর অর্জন শুধু এটুকুতেই সীমাবদ্ধ নয়। এই ড্রয়ের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার অনন্য এক মাইলফলক স্পর্শ করেছে দলটি। বর্তমানে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে এটি অন্যতম দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড। একই সংখ্যক ম্যাচে অপরাজিত রয়েছে স্পেনও।

দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা কমে যাওয়ার বিষয়ে উয়াহবি বলেন, আবহাওয়ার প্রভাব ছিল স্পষ্ট। গরমের কারণে দুই দলই স্বাভাবিক গতিতে খেলতে পারেনি। তবে এমন পরিস্থিতি দুই দলের জন্যই সমান ছিল।

এখন মরক্কোর পুরো মনোযোগ পরবর্তী ম্যাচে। আগামী ১৯ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দলটি। কোচের মতে, স্কটল্যান্ডের খেলার ধরন ব্রাজিলের চেয়ে ভিন্ন হওয়ায় নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে তাদের।

গ্রুপপর্বে শেষ ম্যাচে ২৪ জুন হাইতির মুখোমুখি হবে আশরাফ হাকিমিদের দল। নকআউট পর্বের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে বাকি দুই ম্যাচ থেকে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের লক্ষ্য নিয়েই এগোচ্ছে মরক্কো।

এএডি/


  বিষয়:   ব্রাজিল  ড্রয়  মরক্কো  কোচ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: