টিউবওয়েল বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

পটুয়াখালী সংবাদদাতা

সারাদেশ

পটুয়াখালীর দশমিনা উপজেলায় টিউবওয়েল বসানোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত

2026-06-14T09:38:37+00:00
2026-06-14T09:38:37+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
সারাদেশ
টিউবওয়েল বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২
পটুয়াখালী সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৯:৩৮ এএম   (ভিজিট : ১৬)
দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি সংগৃহীত
পটুয়াখালীর দশমিনা উপজেলায় টিউবওয়েল বসানোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। 

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার রণগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের রুশনে আলী প্যাদার ছেলে মো. বেল্লাল (৪০) এবং ঢাকার কদমতলী থানার মুজাহিদনগর এলাকার মো. ইউসুফ (৩০)।

সূত্র জানা গেছে, সাবেক ইউপি সদস্য মো. রফিক হাওলাদারের বাড়িতে একটি গভীর নলকূপ স্থাপনের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। কাজের একপর্যায়ে একটি লোহার খাম্বা (পয়া) স্থাপনের সময় সেটি হেলে পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের প্রধান তারের ওপর পড়ে যায়। এতে শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই বেল্লাল ও ইউসুফের মৃত্যু হয়। তাদের উদ্ধারে এগিয়ে গেলে আরও চারজন আহত হন।

আহতরা হলেন মো. রাকিব হোসেন (১৭), মো. রনি (১৮), মো. মারুফ (১৯) ও মো. রিফাত (২১)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় ইউপি সদস্য আসীম সমদ্দার বলেন, গভীর নলকূপ স্থাপনের সময় লোহার খাম্বাটি বিদ্যুতের তারে আটকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএকে


  বিষয়:   টিউবওয়েল  বিদ্যুৎস্পৃষ্ট  নিহত  পটুয়াখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: