ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দীর্ঘ ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের মাদরাসাগুলো। প্রায় তিন সপ্তাহের বিরতির পর রোববার

2026-06-14T10:44:20+00:00
2026-06-14T11:53:30+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
জাতীয়
ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১০:৪৪ এএম  আপডেট: ১৪.০৬.২০২৬ ১১:৫৩ এএম  (ভিজিট : ১৬)
সংগৃহীত ছবি
দীর্ঘ ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের মাদরাসাগুলো। প্রায় তিন সপ্তাহের বিরতির পর রোববার (১৪ জুন) থেকে আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের সব মাদরাসায় নিয়মিত শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদরাসাগুলোতে সকাল থেকেই শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ছুটি শেষে সহপাঠীদের সঙ্গে পুনর্মিলন এবং নতুন উদ্যমে পাঠদানে অংশ নিতে দেখা যায় শিক্ষার্থীদের। শিক্ষক-শিক্ষিকারাও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে আসেন।

মাদরাসা শিক্ষা বিভাগের নির্ধারিত শিক্ষাবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে থেকে ছুটি শুরু হয়েছিল। নির্ধারিত ছুটি ১১ জুন পর্যন্ত থাকলেও পরবর্তী দুই দিন সাপ্তাহিক বন্ধ থাকায় রোববার থেকে পুনরায় শ্রেণিকক্ষে ফেরে শিক্ষার্থীরা।
আরও পড়ুন

শিক্ষা সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, নির্ধারিত অবকাশ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের বিরতি পেয়েছে। দীর্ঘ এই ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও স্বাভাবিক একাডেমিক পরিবেশ ফিরে এসেছে।

এর আগে একই ধরনের ছুটি শেষে দেশের প্রাথমিক, মাধ্যমিক এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গত ৭ জুন থেকেই পাঠদান শুরু হয়েছিল। তবে মাদরাসা পর্যায়ের ছুটি তুলনামূলক বেশি হওয়ায় তাদের ক্লাস কার্যক্রম এক সপ্তাহ পরে শুরু হলো।

মাদরাসা শিক্ষা বিভাগের শিক্ষাপঞ্জি অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে সামনে আরও কয়েকটি সরকারি ও ধর্মীয় উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। জুলাই মাসে আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি নির্ধারিত রয়েছে।

এছাড়া আগস্ট মাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস, আখেরি চাহার সোম্বা এবং ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ছুটি থাকবে। সেপ্টেম্বর মাসে শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সূচিও শিক্ষাপঞ্জিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এএডি/


  বিষয়:   ঈদ  গ্রীষ্ম  ছুটি  শেষ  আজ  ক্লাস  মাদরাসা  শিক্ষার্থী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: