তরুণ উদ্ভাবকের পরিবেশবান্ধব প্রযুক্তিতে মুগ্ধ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশবান্ধব বিকল্প পণ্য তৈরির উদ্যোগে নতুন সম্ভাবনার বার্তা দিয়েছেন মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম। তার উদ্ভাবিত

2026-06-14T15:37:14+00:00
2026-06-14T15:37:14+00:00
 
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
জাতীয়
তরুণ উদ্ভাবকের পরিবেশবান্ধব প্রযুক্তিতে মুগ্ধ প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৩:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশবান্ধব বিকল্প পণ্য তৈরির উদ্যোগে নতুন সম্ভাবনার বার্তা দিয়েছেন মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম। তার উদ্ভাবিত কয়েকটি প্রযুক্তিনির্ভর পণ্যের বিষয়ে সরাসরি অবগত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এসব উদ্যোগের প্রশংসা করেছেন।

রোববার (১৪ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সাজ্জাদুল ইসলাম। এ সময় তিনি কৃষিজ ও জৈব বর্জ্যকে কাজে লাগিয়ে তৈরি করা বিভিন্ন উদ্ভাবনী পণ্যের ধারণা ও কার্যক্রম তুলে ধরেন।

সাক্ষাৎকালে তরুণ এই উদ্ভাবক জানান, পচে যাওয়া ও ফেলে দেওয়া সবজি থেকে জৈবভাবে পচনশীল বিকল্প পলিথিন তৈরির কাজ করছেন তিনি। পাশাপাশি কলাগাছের তন্তু ব্যবহার করে নির্মাণসামগ্রী হিসেবে ব্যবহারযোগ্য ঢেউটিন, টাইলস এবং বোর্ড উৎপাদনের প্রযুক্তিও উদ্ভাবন করেছেন।
আরও পড়ুন

প্রধানমন্ত্রী এসব উদ্ভাবন সম্পর্কে বিস্তারিত শুনে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে পরিবেশ দূষণ কমানো এবং দেশীয় সম্পদের ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

সরকার প্রধান বলেন, দেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কাজ ভবিষ্যতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ ধরনের উদ্যোগকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহায়তার বিষয়েও আশ্বাস দেন তিনি।

এ সময় সাজ্জাদুল ইসলামকে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে পরিবেশবান্ধব প্রযুক্তি ও বিকল্প শিল্পপণ্য উন্নয়নে তরুণদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এএডি/


  বিষয়:   তরুণ  উদ্ভাবক  পরিবেশ  বান্ধব  প্রযুক্তি  মুগ্ধ  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: