উপসালা টাইগার্সের জার্সিতে কাল অভিষেক সাকিবের

সময়ের আলো ডেস্ক

খেলা

ইউরোপিয়ান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন এক মঞ্চে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সুইডেনে অনুষ্ঠিতব্য ‘নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি

2026-06-14T15:48:52+00:00
2026-06-14T15:48:52+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
উপসালা টাইগার্সের জার্সিতে কাল অভিষেক সাকিবের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৩:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
ইউরোপিয়ান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন এক মঞ্চে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সুইডেনে অনুষ্ঠিতব্য ‘নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’-এ অংশ নিতে যাওয়া তার দল উপসালা টাইগার্সের হয়ে কালই অভিষেক হতে যাচ্ছে তার।

টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে স্টকহোম ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে উপসালা টাইগার্স। স্টকহোমে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া এই ম্যাচ দিয়েই এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দলটি। একইসঙ্গে নতুন জার্সিতে প্রথমবার মাঠে নামবেন সাকিব আল হাসান।

সুইডেনের ইতিহাসে প্রথম ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবে আয়োজিত এই আসরে অংশ নিচ্ছে ছয়টি শহরভিত্তিক দল। ১৫ থেকে ২০ জুন পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।

উদ্বোধনী আসরকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উপসালা টাইগার্স, যার প্রধান আকর্ষণ সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি। ড্রাফটের আগেই সরাসরি চুক্তির মাধ্যমে তাকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি।
আরও পড়ুন

নতুন এই চ্যালেঞ্জ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সাকিব আল হাসান। তিনি জানান, ইউরোপের এই টুর্নামেন্টে অংশ নিতে পেরে তিনি উচ্ছ্বসিত এবং দলের সঙ্গে সমন্বয় করে ভালো ফল করার লক্ষ্য নিয়েই মাঠে নামছেন। পূর্বপরিচিত কিছু ক্রিকেটারের সঙ্গে আবারও একসঙ্গে খেলার সুযোগ পাওয়া নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

অন্যদিকে দলটির অধিনায়ক মোহাম্মদ চৌধুরী সাকিবের উপস্থিতিকে বড় শক্তি হিসেবে দেখছেন। তার মতে, একজন বিশ্বমানের ক্রিকেটার দলে থাকলে শুধু পারফরম্যান্সই নয়, পুরো টুর্নামেন্টেই দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়।

বহুজাতিক স্কোয়াড নিয়ে গড়া উপসালা টাইগার্সে রয়েছে বিভিন্ন দেশের ক্রিকেটারদের সমন্বয়। সুইডেন, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, ইতালি ও অস্ট্রিয়ার খেলোয়াড়দের পাশাপাশি আছেন একাধিক অভিজ্ঞ প্রবাসী ক্রিকেটারও। দলে রয়েছেন করণবীর সিং, ওয়েন গ্যারি পামার, শাহরিয়ার বাট, চ্যাড পটগিটার, জসপ্রীত সিং, আরমান রন্ধাওয়া, জাওয়িদ স্টানিগজে, হুমায়ুন কবির জ্যোতি এবং আরও অনেকে।

আয়োজকদের লক্ষ্য শুধু আন্তর্জাতিক তারকা আনা নয়, বরং স্থানীয় সুইডিশ ক্রিকেটারদের অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করানো এবং ইউরোপে ক্রিকেটের প্রসার ঘটানো। টুর্নামেন্টটি সফল হলে এটিকে ভবিষ্যতে অন্য দেশেও মডেল হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

উপসালা টাইগার্স স্কোয়াড - মোহাম্মদ চৌধুরী (অধিনায়ক), সাকিব আল হাসান, করণবীর সিং, ওয়েন গ্যারি পামার (উইকেটকিপার), শাহরিয়ার বাট, চ্যাড পটগিটার, রৌশান সিং, জসপ্রীত সিং, আরমান রন্ধাওয়া, জাওয়িদ স্টানিগজে, চিন্থাকা রাজাপক্ষ করুণাসিংহে, তাসাদ্দুক হোসেন, লেমার মোমান্দ, হুমায়ুন কবির জ্যোতি, প্রশান্ত শুক্লা, কুদরাতুল্লাহ মীর আফজাল, হামিদ মাহমুদ, আনাস জহির।

এএডি/
  বিষয়:   উপসালা  টাইগার্স  জার্সি  কাল  অভিষেক  সাকিব 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: