যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারিকে পুরো পারিশ্রমিক দেবে ফিফা

ক্রীড়া ডেস্ক

খেলা

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমিত না পাওয়া সোমালিয়ান রেফারি ওমর আবদুলকাদের আরতানকে পুরো পারিশ্রমিক দেবে ফিফা। খবর বিবিসির। আবদুলকাদের মিয়ামি বিমানবন্দরে গিয়ে

2026-06-14T18:33:57+00:00
2026-06-14T18:33:57+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
খেলা
যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারিকে পুরো পারিশ্রমিক দেবে ফিফা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৬:৩৩ পিএম   (ভিজিট : ৩৬)
সোমালিয়ান রেফারি ওমর আবদুলকাদের আরতান। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমিত না পাওয়া সোমালিয়ান রেফারি ওমর আবদুলকাদের আরতানকে পুরো পারিশ্রমিক দেবে ফিফা। খবর বিবিসির। আবদুলকাদের মিয়ামি বিমানবন্দরে গিয়ে ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের শিকার হওয়ার পরেও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেননি।

আবদুলকাদের প্রথম সোমালিয়ান রেফারি হিসেবে বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছিলেন। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি তিনি। মার্কিন কর্মকর্তারা তার সঙ্গে একটি সন্ত্রাসী সংগঠনের সম্পর্ক থাকার সন্দেহ করেন।

আরতান জানান, মার্কিন কর্মকর্তারা সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী আল শাবাবের সঙ্গে তার সম্পর্ক সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তিনি বলেন, ওই সংগঠন সম্পর্কে তিনি কিছুই জানেন না। আমার কাছে সব বৈধ কাগজপত্র ছিল। আমার সঠিক ভিসাও ছিল।

বিমানবন্দর থেকেই আরতানকে দেশে ফিরতে হয়। তাকে তুরস্কগামী একটি বিমানে তুলে দেওয়া হয়। ফিফার কর্মকর্তারা ইস্তাম্বুলে তাকে সহায়তা করেন, এরপর তিনি সোমালিয়ার রাজধানী মোগাদিসুগামী ফ্লাইটে উঠেন।


দেশে ফিরে তিনি বীরের সংবর্ধনা পান। মোগাদিসুতে হাজারো মানুষ তাকে স্বাগত জানান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সমর্থকেরা তাকে কাঁধে তুলে উদযাপন করছেন।

বিশ্বকাপে দায়িত্ব পালনের স্বপ্নভঙ্গ হলেও আরতান একটি সুখবর পেয়েছেন। উয়েফা সুপার লিগের ফাইনালের দায়িত্ব পেয়েছেন তিনি। আগামী ১২ আগস্ট অস্ট্রিয়ার সালসবুর্কে অনুষ্ঠিত হবে ইউরোপের এই মর্যাদাপূর্ণ ম্যাচ। এতে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি ও ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা।

সময়ের আলো/আআ



  বিষয়:   যুক্তরাষ্ট্র  সোমালিয়া  রেফারি  পারিশ্রমিক  ফিফা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: