ফরম পূরণের সময় বাড়ল ডিগ্রী ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় ২০ জুন পর্যন্ত বৃদ্ধি করা

2026-06-14T20:46:23+00:00
2026-06-14T20:46:23+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
শিক্ষা
ফরম পূরণের সময় বাড়ল ডিগ্রী ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৮:৪৬ পিএম 
ফাইল ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় ২০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

রোববার (১৪ জুন) প্রতিষ্ঠানটির জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সময়সূচি অনুযায়ী শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফরম পূরণ এবং কলেজে জমা দেয়ার তারিখ ১৩ জুন ২০২৬ থেকে ২০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত। কলেজ কর্তৃক শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ ২১ জুন ২০২৬ থেকে ২২ জুন ২০২৬ তারিখ পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে কলেজ কর্তৃক টাকা জমার তারিখ ২৩ জুন ২০২৬ থেকে ২৫ জুন ২০২৬ তারিখ পর্যন্ত।


পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ ফরম পূরণ সংক্রান্ত কাজ করতে পারেননি, তারাও এই সময়ে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ইতোপূর্বে ১৭ মে ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে, বলেও জানানো হয়।

উক্ত সময়ের মধ্যে ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য এবং নির্ধারিত তারিখের পর ফরম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করার জন্যেও তাগিদ দেওয়া হয়।

সময়ের আলো/আতা


  বিষয়:   ফরম  ডিগ্রী  সার্টিফিকেট  পরীক্ষা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: