বরিশালে নদী থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালে ২ দিন ধরে নিখোঁজ থাকা নাজমুল হোসেন (২৫) নামে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৫ জুন) সকালে নগরীর

2026-06-15T16:54:09+00:00
2026-06-15T16:54:09+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
বরিশালে নদী থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ১১)
কালিজিরা নদীর পূর্ব পাড় থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ছবি : প্রতীকী
বরিশালে ২ দিন ধরে নিখোঁজ থাকা নাজমুল হোসেন (২৫) নামে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) সকালে নগরীর কালিজিরা নদীর পূর্ব পাড় থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার অলোক কান্তি শর্মা।

​নিহত নাজমুল বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মাকরকাঠি এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কালিজিরা নদীর পূর্ব পাড়ে একটি বস্তায় অর্ধেক বন্দি অবস্থায় মরদেহটিকে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাজমুল। দুপুর থেকে নাজমুলের ফোনে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে রবিবার নিহতের পিতা আব্দুল রশিদ মোল্লা বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

অলোক কান্তি শর্মা জানান, 'সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'

তিনি আরও জানান, 'পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।'

/মহু



  বিষয়:   বরিশাল  নদী  অটোরিকশা  চালক  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: