ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালি

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসানের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর পর ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত পদক্ষেপের জবাবে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও

2026-06-15T16:54:11+00:00
2026-06-15T20:53:09+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:৫৪ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ৮:৫৩ পিএম
ইরানের রাজধানী তেহরানের একটি সড়কে ইসলামি বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিকৃতি সংবলিত একটি দেয়ালচিত্রের পাশ দিয়ে যানবাহন চলাচল করছে। ছবি : রয়টার্স।
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসানের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর পর ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত পদক্ষেপের জবাবে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি—এই চার ইউরোপীয় দেশ জানিয়েছে, তারা ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত।

সোমবার (১৫ জুন) চার দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। এই লক্ষ্য অর্জনে আমরা যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে কাজ করতে প্রস্তুত।


তারা আরও জানান, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে যে পদক্ষেপ নেবে, তার ভিত্তিতেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। 


সূত্র : রয়টার্স 

/ইউএমএইচ
  বিষয়:   ইরান  ব্রিটেন  ফ্রান্স  জার্মানি  ইতালি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: