এবার প্রতারণার মামলায় গ্রেফতার দেখানো হলো তৌহিদ আফ্রিদিকে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

প্রতারণার অভিযোগে ওয়ারী থানায় দায়ের করা এক মামলায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার

2026-06-15T17:20:19+00:00
2026-06-15T17:21:35+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
আইন-আদালত
এবার প্রতারণার মামলায় গ্রেফতার দেখানো হলো তৌহিদ আফ্রিদিকে
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:২০ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ৫:২১ পিএম  (ভিজিট : ২৪)
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। সংগৃহীত ছবি
প্রতারণার অভিযোগে ওয়ারী থানায় দায়ের করা এক মামলায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন। 

আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও ওয়ারী থানার এসআই মো. মাহফুজুর রহমান আদালতে আসামিকে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদনটি করেন। 

আবেদনে উল্লেখ করা হয়, এই মামলার তদন্তে গ্রেফতার হওয়া অপর আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদ করে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।

আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম শুনানিতে অংশ নেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন গ্রেফতার দেখানোর আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।


এদিকে, শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার পথে তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলের জন্য দোয়া রাইখেন।’ 

মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি ভুক্তভোগী এক নারী অভিযোগ করেন যে, একটি অনলাইন প্রতারক চক্র তাকে চাকরির প্রলোভন দেখায়। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে চক্রটি তাকে বিভিন্ন খাতে টাকা বিনিয়োগ করতে প্ররোচিত করে। শুরুতে অল্প কিছু টাকা মুনাফা হিসেবে ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর, পরবর্তীতে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। 

এই ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি বাদী হয়ে ওয়ারী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   প্রতারণার মামলা  গ্রেফতার  তৌহিদ আফ্রিদি 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: