দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ ‘রোল মডেল’: ইউরোপীয় ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশের সামগ্রিক প্রস্তুতির ভূয়সী প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন। দুর্যোগের পূর্বপ্রস্তুতি, দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা

2026-06-15T17:26:46+00:00
2026-06-15T17:27:27+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
জাতীয়
দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ ‘রোল মডেল’: ইউরোপীয় ইউনিয়ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:২৬ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ৫:২৭ পিএম  (ভিজিট : ১৭)
সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ। ছবি : সময়ের আলো
দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশের সামগ্রিক প্রস্তুতির ভূয়সী প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন। দুর্যোগের পূর্বপ্রস্তুতি, দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা ও পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় বাংলাদেশের সক্ষমতাকে ‘রোল মডেল’ হিসেবে আখ্যায়িত করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সোমবার (১৫ জুন) সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন। 

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মাইকেল মিলার বিশেষ গুরুত্বারোপ করে বলেন, ভূমিকম্পসহ যে-কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উদ্ধার অভিযান, আধুনিক আগাম সতর্কবার্তা প্রদান ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) এবং রেসকিউ সেন্টার স্থাপনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের কারিগরি ও অবকাঠামোগত সহায়তা প্রদান করবে। 


পাশাপাশি, বর্তমান নির্বাচিত সরকারের মেয়াদে ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুসংহত ও গভীর হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বাংলাদেশকে বিভিন্ন দুর্যোগে সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানান। 

একই সঙ্গে, মানবিক বিবেচনায় আশ্রয় নেওয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনের প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের আরও জোরালো ও কার্যকর ভূমিকা ও সহযোগিতা কামনা করেন তিনি।

সৌজন্য এই সাক্ষাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী প্রকৌশলী এম. ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ ‘রোল মডেল’: ইউরোপীয় ইউনিয়ন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: