কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠ এলাকায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। মৃত মোহাম্মদ মুন্সিগঞ্জ সদর

2026-06-15T23:02:22+00:00
2026-06-15T23:05:25+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিবিধ
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:০২ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ১১:০৫ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠ এলাকায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। মৃত মোহাম্মদ মুন্সিগঞ্জ সদর উপজেলার মো. আলাউদ্দিনের ছেলে।   

সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠের পাশে ঘটনাটি ঘটে। পরে স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।     

নিহতের বোন শারমীন আক্তার জানান, তার ভাই মোহাম্মদ বিবাহিত, তার ঘরে ৪ বছরের এক ছেলে সন্তান আছে। কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠের পাশেই একটি বাসায় ভাড়া থাকে। তার স্ত্রী শ্যামলী সন্তানকে নিয়ে বর্তমানে শরিয়তপুর আছে। অনলাইনে পাঞ্জাবির ব্যবসা করতেন মোহাম্মদ। 

তিনি আরো জানান, তাদের বাসার পাশেই থাকে মোহাম্মাদের স্ত্রীর বড় বোন সোনিয়া তার স্বামী কাউছার ও শ্যালক মুজাহিদ। গত শুক্রবারে মোহাম্মদের সাথে একটি মেয়েকে দেখতে পায় সোনিয়া। এ বিষয় নিয়ে শ্বশুর বাড়ির লোকদের সাথে ঝগড়া হয় মোহাম্মাদের। আজ রাতেও এসব বিষয় নিয়ে ঝগড়া হয়। এসময় সোনিয়া, তার স্বামী কাউছার ও শ্যালক মুজাহিদ মিলে মোহাম্মদকে মারধর করে। এক পর্যায়ে কাউছার মোহাম্মাদের পিঠে কয়েকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য কামরাঙ্গীরচর থানায় জানান হয়েছে।  

সময়ের আলো/জেডি 

  বিষয়:   কামরাঙ্গীরচর  ছুরিকাঘাত  যুবক  নিহত 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: