অভিনয়ে বিদুষী বর্ণিতা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

অভিনয়ে নাম লিখিয়েছেন ‘লাক্স সুপারস্টার-২০২৫’ বিজয়ী বিদুষী বর্ণিতা। একটি ওয়েব ফিল্মের মাধ্যমে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় আগমন ঘটছে তার। বিষয়টি নিয়ে বর্ণিতা

2026-06-16T02:04:22+00:00
2026-06-16T02:04:22+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
অভিনয়ে বিদুষী বর্ণিতা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২:০৪ এএম 
বিদুষী বর্ণিতা। সংগৃহীত ছবি
অভিনয়ে নাম লিখিয়েছেন ‘লাক্স সুপারস্টার-২০২৫’ বিজয়ী বিদুষী বর্ণিতা। একটি ওয়েব ফিল্মের মাধ্যমে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় আগমন ঘটছে তার। বিষয়টি নিয়ে বর্ণিতা মুখ না খুললেও জানা গেছে এটি পরিচালনা করবেন শিহাব শাহীন। শুটিং শুরু হবে আগামী মাসে। ফিল্মটির নাম চূড়ান্ত না হলেও ‘জাস্ট ম্যারিড’ কিংবা ‘নিউলি ম্যারিড’ হতে পারে। এখানে তিন দম্পতির গল্প তুলে ধরা হবে।  

এই প্রসঙ্গে পরিচালক শিহাব শাহীন কোনো কিছু বলতে রাজি হননি। তিনি শুধু নিশ্চিত করেছেন, প্রজেক্টটি একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হচ্ছে এবং আনুষ্ঠানিক ঘোষণা পরে দেওয়া হবে। তবে একটি সূত্রে জানা গেছে কাজটি আইস্ক্রিনের। সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। তার আগে ওয়েব ফিল্মসংশ্লিষ্ট কেউ মুখ খুলছেন না। 

এ ছাড়া রায়হান রাফীর একটি সিনেমারও নায়িকা হতে যাচ্ছেন বর্ণিতা। ‘লাক্স সুপারস্টার-২০২৫’ ঘোষণার আগে লাক্স সুপারস্টারের উপস্থাপক সৌমিক জানিয়েছিলেন, যিনি এই আসরে ‘লাক্স সুপারস্টার’ হতে যাচ্ছেন, তিনি রায়হান রাফীর রোমান্টিক সিনেমার নায়িকা হতে যাচ্ছেন।

ওই মঞ্চে রাফী বলেছিলেন, আমি অনেক দিন ধরে খুঁজছিলাম আমার নেক্সট রোমান্টিক সিনেমার নায়িকাকে, মনে হয় চ্যাম্পিয়ন ঘোষণার মধ্য দিয়ে আমরা তাকে পেয়ে যাব। 

সেরা সুন্দরীর মুকুট জিতে বর্ণিতাও বলেছিলেন, রায়হান রাফী স্যার শুরু থেকে আজ পর্যন্ত আমাদের মেন্টর হিসেবে কাজ করেছেন। তার মতো গুণী নির্মাতার সান্নিধ্য পেয়ে অনেক কিছু শিখতে পেরেছি। তার কাজগুলো বড় স্ক্রিনে দর্শক হিসেবে দেখেছি। আগামীতে আমি কাজের সুযোগ পাব, এটা অবিশ্বাস্য ব্যাপার আমার জন্য। রায়হান রাফী স্যার যে স্কেলে সিনেমা বানান, সেখানে নিজেকে পরিপূর্ণভাবে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করব।

রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা ছোটবেলা থেকেই সংস্কৃতির সঙ্গে জড়িত। ছায়ানটের সংগীত শিক্ষালয় এবং নৃত্যশিল্পী মুনমুন আহমেদের কাছে গান ও নাচ শিখেছেন তিনি। শিশুশিল্পী হিসেবে বর্ণিতার প্রথম বড় কাজ ছিল নাসির উদ্দীন ইউসুফের গেরিলা সিনেমায়। তখন বয়স মাত্র ছয়-সাত বছর। 

বাবা রেডিওতে কাজ করায় তার ভয়েস প্রথমবার জনপ্রিয়তা পেয়েছিল ‘কী শুনাইলেন কিবরিয়া ভাই’ শোয়ের বিজ্ঞাপনে। এরপর বেশ কয়েকটি টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। তবে নাম চূড়ান্ত না হওয়া এই ওয়েব ফিল্মটির মাধ্যমে নায়িকা হয়ে অভিষেক হতে যাচ্ছে তার। 

আরবিএন  
  বিষয়:   বিদুষী বর্ণিতা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: