বিজয়-রাশমিকার অনন্য উদ্যোগ

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ভারতের তেলেঙ্গানার শিক্ষাব্যবস্থার উন্নয়নে এক অনন্য উদ্যোগ নিয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা। সেখানকার মেধাবী

2026-06-16T02:10:55+00:00
2026-06-16T02:10:55+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
বিজয়-রাশমিকার অনন্য উদ্যোগ
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২:১০ এএম 
বিজয়-রাশমিকা। সংগৃহীত ছবি
ভারতের তেলেঙ্গানার শিক্ষাব্যবস্থার উন্নয়নে এক অনন্য উদ্যোগ নিয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা। সেখানকার মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান প্রকল্প শুরু করছেন তারা। 

সম্প্রতি রাশমিকাকে সঙ্গে নিয়ে বাবার জন্মস্থান তেলেঙ্গানার ঘুম্মানপেটা গ্রাম পরিদর্শনে যান বিজয়। নিজের ক্যারিয়ারে ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতেই এই প্রত্যন্ত গ্রামের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করেছেন বিজয় দেবেরাকোন্ডা। যেখানে বৃত্তি প্রদানের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নাম রয়েছে।

পোস্টের ক্যাপশনে আবেগঘন কণ্ঠে বিজয় লেখেন, আমরা ঘুম্মানপেটা যাচ্ছি। এটি একটি ছোট গ্রাম, যেখানে আমার বাবার জন্ম হয়েছিল। গত ফেব্রুয়ারিতে রাশমিকা এবং আমি ঘোষণা করেছিলাম যে, আমরা একটি ছোট স্বপ্নপূরণ করতে যাচ্ছি। আমরা নবম এবং দশম শ্রেণির কঠোর পরিশ্রমী শিক্ষার্থীদের পুরস্কৃত করব। এখানে সেই ১৮০ জন শিক্ষার্থীর তালিকা দেওয়া হলো, যারা তাদের বাবা-মাকে গর্বিত করেছে।

গ্রামের এক অনুষ্ঠানে শিশুদের পরিবারের উদ্দেশ্যে বিজয় আরও বলেন, আমরা হয়তো একটি ছোট বৃত্তি দিতে যাচ্ছি, কিন্তু এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের জীবনের অংশ হতে চাই। নিজেদের গ্রাম থেকে শুরু করে ধীরে ধীরে এই আন্দোলনকে আমি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। এটাই আমার স্বপ্ন। আমি মূলত শিক্ষার্থীদের শৃঙ্খলা উদযাপন করতে এবং এর ওপর মনোযোগ দিতে চাই।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন রাশমিকা মান্দানাও। নিজেকে নতুন পরিচয়ে হাজির করে তিনি বলেন, আমি আমার কথা রাখব। আজ আমরা ‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে একটি ইতিবাচক সূচনা করছি। আমরা আমার শ্বশুরের গ্রাম থেকেই এই যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আজ আমি আপনাদের সামনে রাশমিকা মান্দানা দেবেরাকোন্ডা হিসেবে দাঁড়িয়েছি। আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত।

প্রসঙ্গত, এই জুটিকে রুপালি পর্দায়ও শিগগিরিই একসঙ্গে দেখা যাবে। ‘রানাবলি’ নামের একটি নতুন চলচ্চিত্রে জুটি বাঁধবেন তারা। এর আগে ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন বিজয়-রাশমিকা।

আরবিএন 
  বিষয়:   বিজয়  রাশমিকা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: