চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার রায় বুধবার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত সাড়ে তিন বছর বয়সী শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হবে বুধবার (১৭ জুন)। মঙ্গলবার (১৬ জুন)

2026-06-16T13:40:19+00:00
2026-06-16T13:47:18+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সারাদেশ
চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার রায় বুধবার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১:৪০ পিএম  আপডেট: ১৬.০৬.২০২৬ ১:৪৭ পিএম  (ভিজিট : ১৭)
চট্টগ্রাম আদালতে মনির হোসেন। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত সাড়ে তিন বছর বয়সী শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হবে বুধবার (১৭ জুন)। মঙ্গলবার (১৬ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমার আদালতে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়। এ সময় আসামি মনির হোসেন (৩০) আদালতে উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনালের পিপি মাহমুদ উল আলম চৌধুরী মারুফ বলেন, বাকলিয়ার শিশু ধর্ষণ মামলার রায় কাল বুধবার ঘোষণা করা হবে। মঙ্গলবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এরপর আদালত রায় ঘোষণার তারিখ জানিয়েছেন।

আদালত সূত্র জানায়, ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় গেল বুধবার থেকে। তিন কার্যদিবসের মধ্যে দ্রুততম সময়ে ১৮ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা গ্রহণ করেন আদালত। 


মামলার নথি থেকে জানা যায়, গত ২১ মে বিকেলে চট্টগ্রাম নগরীর বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় একটি ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী মনির হোসেনের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত মনিরকে আটক করে পুলিশ। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসতে বাধা দেন স্থানীয় জনতা। ক্ষুব্ধ স্থানীয়দের বাধার মুখে পড়ে ব্যাপক সংঘর্ষ হয়। উত্তেজিত জনতা আসামিকে নিজেদের জিম্মায় নিয়ে গণপিটুনি দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। 

সংঘর্ষের একপর্যায়ে পুলিশের একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকসহ অন্তত অর্ধশত আহত হন। পরবর্তীতে ঘটনার রাতেই ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় একটি মামলা করেন। এরপর দ্রুত সময়ের মধ্যে শুরু হয় বিচার কার্যক্রম।

সময়ের আলো/জোই


  বিষয়:   চট্টগ্রাম  বাকলিয়া  আলোচিত শিশু ধর্ষণ  মামলা  রায় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: