সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, তেজগাঁওয়ে যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মে মাসের বকেয়া বেতন ও এরিয়ার বিল পরিশোধসহ সাত দফা দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা

2026-06-16T15:04:30+00:00
2026-06-16T15:04:30+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
জাতীয়
সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, তেজগাঁওয়ে যান চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৩:০৪ পিএম   (ভিজিট : ০)
মহাখালী-তেজগাঁও প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ। সংগৃহীত ছবি
মে মাসের বকেয়া বেতন ও এরিয়ার বিল পরিশোধসহ সাত দফা দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের পোশাক শ্রমিকরা।  

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করলে ওই এলাকার চারদিকের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পুলিশ ও মালিকপক্ষের আশ্বাসে আড়াই ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক ছেড়ে দেন শ্রমিকরা। 

শ্রমিকরা জানান, মে মাসের বকেয়া বেতন ও এরিয়ার বিল না দিয়েই ঈদের ছুটির পর বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। আকস্মিক কারখানা বন্ধের এই সিদ্ধান্ত তাদের জন্য চরম হয়রানিমূলক। বেতন-ভাতা না পেয়ে পরিবার নিয়ে তারা তীব্র আর্থিক সংকটে পড়েছেন এবং বাধ্য হয়েই আজ রাজপথে নেমেছেন। 


সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে তেজগাঁও ও মহাখালী এলাকার মূল সড়কসহ আশপাশের সবকটি সংযোগ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শত শত যানবাহন রাস্তায় আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ। গণপরিবহন না পেয়ে অনেককে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ। উদ্ভূত পরিস্থিতি নিয়ে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, বকেয়া বেতনসহ বেশ কিছু দাবিতে শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিলেন। পরবর্তীতে পুলিশ ও মালিকপক্ষের প্রতিনিধিরা শ্রমিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে তাদেরকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। 



/ইউএমএইচ





  বিষয়:   তেজগাঁও  পোশাক শ্রমিক  যান চলাচল  স্বাভাবিক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: