‘তারেক রহমান আইলেও কাম হইব না’- ফোনালাপ ফাঁসের পর ছাত্রদল নেতা বহিষ্কার

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর মহানগরের টঙ্গীতে চাঁদা দাবির অভিযোগসংবলিত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল শিকদার

2026-06-16T16:20:21+00:00
2026-06-16T16:20:21+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সারাদেশ
‘তারেক রহমান আইলেও কাম হইব না’- ফোনালাপ ফাঁসের পর ছাত্রদল নেতা বহিষ্কার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৪:২০ পিএম   (ভিজিট : ২৩)
রাতুল শিকদার অমি। ছবি : সংগৃহীত
গাজীপুর মহানগরের টঙ্গীতে চাঁদা দাবির অভিযোগসংবলিত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল শিকদার অমিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডে রাতুল শিকদারকে এক ব্যক্তির কাছে টাকা দাবি করতে এবং বিভিন্ন ধরনের হুমকিমূলক বক্তব্য দিতে শোনা যায়। ফোনালাপে তিনি দাবি করেন, আগে ওই ব্যক্তি তাকে ৫০০ ও ১ হাজার টাকা দিয়েছেন। পরে আরও ২ থেকে ৩ হাজার টাকা পাঠানোর কথা বলেন। একইসঙ্গে তিনি ৮ হাজার টাকার বিষয়েও উল্লেখ করেন।

ফোনালাপের একপর্যায়ে রাতুল শিকদারকে বলতে শোনা যায়, ‘এখানে স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না।’


তিনি আরও বলেন, ‘এইডা আমার বাড়ির রোড। এখানে প্রাইম মিনিস্টার আইলেও কাজ হইব না।’ পাশাপাশি বিভিন্ন ব্যক্তির নাম উল্লেখ করে তিনি নিজ এলাকায় তাদের প্রভাব খাটাতে না পারার কথাও বলেন।

ফাঁস হওয়া ওই অডিওতে রাতুল শিকদারকে বারবার ওই ব্যক্তির অবস্থান জানতে চাইতে এবং সরাসরি দেখা করার জন্য চাপ দিতে শোনা যায়। কথোপকথনের বিভিন্ন অংশে তিনি হুমকিমূলক বক্তব্য দেন।

এ বিষয়ে বক্তব্য জানতে রাতুল শিকদার অমির ব্যক্তিগত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

তবে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, ‘অডিও রেকর্ডটি আমি শুনেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাতুল শিকদারকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।’

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অডিওটির সত্যতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রযুক্তিগত যাচাইয়ের তথ্য জানা যায়নি।

/মহু


  বিষয়:   ছাত্রদল  নেতা  ফোনালাপ  ফাঁস  তারেক রহমান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: