ঢাকা মহানগরীতে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা মিলিয়ে বর্তমানে রাজধানী ঢাকা মহানগরীতে দৈনিক পানির মোট চাহিদা ৩২০ থেকে ৩২৫ কোটি

2026-06-16T17:18:24+00:00
2026-06-16T17:18:24+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
জাতীয়
ঢাকা মহানগরীতে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ১৬)
জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা মিলিয়ে বর্তমানে রাজধানী ঢাকা মহানগরীতে দৈনিক পানির মোট চাহিদা ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার। 

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির টেবিলে উত্থাপিত এক তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মন্ত্রী জানান, ঋতুভেদে বিশেষ করে গ্রীষ্ম ও শীত মৌসুমে রাজধানীর পানির চাহিদার কিছুটা তারতম্য হয়ে থাকে। এই বিপুল চাহিদার বিপরীতে ঢাকা ওয়াসার বর্তমান দৈনিক পানি উৎপাদন সক্ষমতা রয়েছে ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার। চাহিদা ও জোগানের এই ব্যবধান হ্রাসে এবং নগরবাসীর জন্য নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াসা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংসদে পানির গুণগত মান ও পরিশোধন প্রক্রিয়া সম্পর্কে স্থানীয় সরকার মন্ত্রী আরও জানান, নগরবাসীকে নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে অত্যন্ত আধুনিক ও বৈজ্ঞানিক উপায়ে পানি বিশুদ্ধকরণের কাজ সম্পন্ন করা হয়। এ ক্ষেত্রে অত্যাধুনিক কেমিক্যাল পিএসি (পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড), অ্যাল্যাম সালফেট ও ক্লোরিনেশনের (Chlorination) মাধ্যমে পানি পরিশোধন করা হয়ে থাকে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুনির্দিষ্ট গাইডলাইন কঠোরভাবে অনুসরণ করে ওয়াসার নিজস্ব অত্যাধুনিক ল্যাবরেটরিতে পানির গুণগত মান পরীক্ষা করা হয়। ল্যাবে মান নিশ্চিত হওয়ার পরই কেবল সেই পানি মূল সরবরাহ নেটওয়ার্কে পাঠানো হয়। 

ওয়াসার নিয়মিত তদারকির কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরবরাহকৃত পানির মান সব সময় ঠিক রাখতে ঢাকা ওয়াসা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০টি পানির নমুনা সংগ্রহ করে থাকে। সংগৃহীত এসব নমুনার বিভিন্ন প্যারামিটার সূক্ষ্মভাবে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পানির বিশুদ্ধতা ও গুণগত মান প্রতিনিয়ত নিশ্চিত করা হয়।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ঢাকা মহানগরী  দৈনিক পানির চাহিদা  ৩২০-৩২৫ কোটি  লিটার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: