প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১০:৫৫ পিএম আপডেট: ১৬.০৬.২০২৬ ১০:৫৫ পিএম
ছবি : সংগৃহীত ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াৎ। মঙ্গলবার (১৬ জুন) অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন ও বিচার বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি বলেছেন, ব্যক্তিগত কারণে আমার পক্ষে এ পদে কাজ করা আর সম্ভব হচ্ছে না।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে আশিক রুবাইয়াৎ বলেন, এখন পুরোপুরি প্র্যাক্টিসে মনোনিবেশ করতে চাই। ১১ জুন থেকে বিদেশে ছিলাম। গতকাল সোমবার দেশে এসে পদত্যাগের চিঠি দিয়েছি।
চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৮ অগাস্ট থেকে তিনি এ দায়িত্ব পালন করছিলেন।
/কহু