মুন্সীগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের আরও দশজন যাত্রী আহত

2026-06-16T23:08:18+00:00
2026-06-16T23:08:18+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
সারাদেশ
মুন্সীগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ১০
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১১:০৮ পিএম   (ভিজিট : ১২)
ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের আরও দশজন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, যাত্রীদের মধ্যে ছিলেন নিহত মমতাজ বেগম (৩৫) ও তাঁর স্বামী লিটন। দুবাই প্রবাসী লিটনকে বিদায় জানাতে পরিবারের সদস্য ও স্বজনেরা বিমানবন্দরে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী এলাকা থেকে ১০ জন যাত্রী  ও ড্রাইভারসহ মোট ১১ জন মাইক্রোবাসযোগে  ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে কুসুমপুর বউবাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের খালে পড়ে যায় এবং ডুবে যায়।


স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনায় গুরুতর আহত মমতাজ বেগমকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত বাকী দশজনকে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে যোগ দেয় ফায়ার সার্ভিস। মাইক্রোবাসে ১১ জন যাত্রীর মধ্যে ১০ জন জীবিত উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

খবর পেয়ে সিরাজদিখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

সময়ের আলো/আতা


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: