রোমাঞ্চ ছড়ানো ড্রয়ের রাত

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপ যেন শুরু থেকেই চমকের পসরা সাজিয়ে বসেছে। একের পর এক শক্তিশালী দল হোঁচট খাওয়ায় আসরটি ইতিমধ্যেই ‘অঘটনের বিশ্বকাপ’

2026-06-17T03:42:52+00:00
2026-06-17T07:16:38+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
খেলা
রোমাঞ্চ ছড়ানো ড্রয়ের রাত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:৪২ এএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৭:১৬ এএম
ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপ যেন শুরু থেকেই চমকের পসরা সাজিয়ে বসেছে। একের পর এক শক্তিশালী দল হোঁচট খাওয়ায় আসরটি ইতিমধ্যেই ‘অঘটনের বিশ্বকাপ’ হিসেবে আলোচনায় এসেছে। সেই ধারাবাহিকতায় এবার বেলজিয়ামকেও জয়বঞ্চিত করল মিসর। উত্তেজনাপূর্ণ লড়াই শেষে দুই দলের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।

ম্যাচের ১৯ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে মিসরকে এগিয়ে দেন ইমান আশুর। তার গোলে প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল আশুরের প্রথম গোল। 

এর ফল মেলে ৬৬ মিনিটে। লুকাকুকে ঠেকাতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন মিসরের ডিফেন্ডার মোহাম্মদ হানি। আত্মঘাতী সেই গোলেই সমতায় ফেরে বেলজিয়াম। বাকি সময়ে দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় উভয় দলকে। 

এদিকে ‘এইচ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় উরুগুয়ে ও সৌদি আরব। মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি শেষ হয় ১-১ গোলের সমতায়। ৪১ মিনিটে কর্নার থেকে আল জুয়াইরের বাড়ানো বলে জোরালো শটে জাল খুঁজে নেন আবদুল্লাহ আল আমরি।  

৮০ মিনিটে কাক্সিক্ষত গোলের দেখা পায় উরুগুয়ে।  ফলে ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে সৌদি আরব ও উরুগুয়ে।

বিশ্বকাপে দিনের আরও একটি ম্যাচ ড্র হয়েছে। দুবার পিছিয়ে পড়েও নিউজল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইরান। সপ্তম মিনিটে জাস্টের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। ৩২ মিনিটে রামিনের গোলে সমতায় ফিরে বিরতিতে যায় ইরান। বিরতির পর ৫৪ মিনিটে জাস্ট তার দ্বিতীয় গোল করলে আবারও এগিয়ে অল হোয়াইটসরা। ৬৪ মিনিটে মোহেবি গোল করলে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ইরান।   
 
/এসএকে


  বিষয়:   রোমাঞ্চ  ছড়ানো  ড্রয়  রাত 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: