নাটকে ব্যস্ত ফারিন ফিরছেন সিনেমাতেও

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

প্রজন্মের অন্যতম আলোচিত অভিনেত্রী ও মডেল ফারিন খান সম্প্রতি অভিনয় করলেন নতুন গল্পভিত্তিক নাটকে। ‘রোদের জোছনা’ শিরোনামের এই নাটকটিতে তার

2026-06-17T04:50:12+00:00
2026-06-17T04:50:12+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
আনন্দ সময়
নাটকে ব্যস্ত ফারিন ফিরছেন সিনেমাতেও
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৪:৫০ এএম   (ভিজিট : ৮)
অভিনেত্রী ও মডেল ফারিন খান। ছবি : সংগৃহীত
প্রজন্মের অন্যতম আলোচিত অভিনেত্রী ও মডেল ফারিন খান সম্প্রতি অভিনয় করলেন নতুন গল্পভিত্তিক নাটকে। ‘রোদের জোছনা’ শিরোনামের এই নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সময়ের আরেক আলোচিত অভিনেতা আবু হুরায়রা তানভীর। নাটকে ফারিনকে দেখা যাবে জোছনা চরিত্রে।

নাটকে অভিনয় প্রসঙ্গে ফারিন বলেন, ‘নাটকের গল্প একটু অন্য ধরনের। এক নবদম্পতির জীবনের নানা টানাপোড়েন ও আবেগঘন মুহূর্তকে কেন্দ্র করে গল্পটি এগিয়ে যাবে। ঈদের পর এই নাটকের মাধ্যমে নতুন করে কাজের খাতা খুলতে যাচ্ছি।’ 

নাটকটির গল্প নিয়ে ফারিন বললেন, বিয়ের পর স্বামী-স্ত্রীর সংসারজীবন সুখেই কাটছিল। কিন্তু কিছুদিন পর জোছনার মৃত্যু ঘটে। তাকে ঘিরে ছেলেটির জীবনে শুরু হয় নানা ঘটনা ও আবেগঘন টানাপোড়েন। সেই ঘটনাপ্রবাহের মধ্য দিয়েই এগিয়ে যায় নাটকের গল্প।

টিভি নাটক ও ওয়েব কনটেন্টের কাজ নিয়ে বছরজুড়েই ব্যস্ত সময় পার করেন ফারিন। গেল ঈদে তার অভিনীত ‘বলো ভালোবাসি’সহ বেশ কয়েকটি নাটক দর্শকদের সামনে এসেছে। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সরব রয়েছেন তিনি। 
সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি যা কি না শিগগিরই প্রচারে আসবে। 

এ ছাড়া বর্তমানে চলচ্চিত্রেও মনোযোগী এই অভিনেত্রী। এর মধ্যে বেশ কয়েকটি সিনেমার চিত্রনাট্য এসেছে তার হাতে। তবে কোনোটির ব্যাপারেই চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এখনও। তবে ফারিন জানলেন, মনের মতো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে চলতি বছরই বড়পর্দায় দেখা যেতে পারে তাকে। 

সিনেমায় আবার কাজ শুরু করা প্রসঙ্গে ফারিন বললেন, আমার  প্রথম সিনেমা ‘ধ্যাততেরিকি’ মুক্তি পেয়েছিল প্রায় ৯ বছর আগে। সিনেমা জগতে যখন পা রাখি তখন ছিলাম এসএসসি পরীক্ষার্থী। বয়স কম ছিল, ছিল পড়াশোনার চাপ। তা ছাড়া পরিবারের সদস্যরাও চায়নি সিনেমায় নিয়মিত কাজ করি। সে জন্য অভিনয়ে বিরতি নিতে বাধ্য হয়েছিলাম। নইলে আরও বেশ কিছু সিনেমায় আমাকে দেখা যেত। 

তবে সিনেমায় কাজের ইচ্ছা একেবারে ফুরিয়ে যায়নি। তাই বিরতি ভেঙে যখন অভিনয়ে ফিরেছি, তখন ছোটপর্দায় কাজের মধ্য দিয়ে নিজেকে পরিণত করে তোলার চেষ্টা করেছি। যাতে করে সিনেমায় ফেরাটা ফেরার মতো হয়।

/এসএকে


  বিষয়:   নাটক  ব্যস্ত  ফারিন  সিনেমা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: