নারী কর্মীদের জন্য ‘হার এশিয়াটিক সার্কেল’

সময়ের আলো ডেস্ক

ফিচার

নারী কর্মীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত অগ্রগতি এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে ‘হার এশিয়াটিক সার্কেল’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম যাত্রা

2026-06-17T05:01:15+00:00
2026-06-17T05:01:15+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
ফিচার
নারী কর্মীদের জন্য ‘হার এশিয়াটিক সার্কেল’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৫:০১ এএম   (ভিজিট : ৭)
হার এশিয়াটিক সার্কেলের যাত্রা শুরু। ছবি : সংগৃহীত
নারী কর্মীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত অগ্রগতি এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে ‘হার এশিয়াটিক সার্কেল’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম যাত্রা শুরু করেছে। নারী ক্ষমতায়নের প্রতি প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অঙ্গীকারের ধারাবাহিকতায় গত ১৫ জুন রাজধানীর বনানীর বাতিঘর আর্ট স্পেসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এশিয়াটিক থ্রিসিক্সটির শীর্ষ কর্মকর্তারা উদ্বোধনী বক্তব্যে বলেন, হার এশিয়াটিক সার্কেল নারী কর্মীদের জন্য জ্ঞান বিনিময়, অভিজ্ঞতা শেয়ার এবং দক্ষতা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে একটি বিশেষ অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে প্ল্যাটফর্মটির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের নারী কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাংস্কৃতিক পরিবেশনায় তাদের সৃজনশীলতা ও বহুমাত্রিক প্রতিভার প্রকাশ ঘটে।

এশিয়াটিক থ্রিসিক্সটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শ্রেয়া সর্বজয়া বলেন, ‘হার এশিয়াটিক সার্কেল শুধু একটি নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম নয়। আমরা এমন একটি কমিউনিটি গড়ে তুলতে চাই, যেখানে নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা, ভাবনা ও গল্প ভাগ করে নিতে পারবেন। বর্তমান ও সাবেক সহকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংযোগ আরও দৃঢ় হবে।’

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সারা বছর অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে, যাতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা যায়। বর্তমান ও সাবেক নারী কর্মীদের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলাই হার এশিয়াটিক সার্কেলের অন্যতম প্রধান লক্ষ্য।

এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারপারসন সারা যাকের বলেন, ‘ক্ষমতায়ন কখনোই শুধু ব্যক্তিগত অর্জনের বিষয় নয়। একটি কমিউনিটির সম্মিলিত অভিজ্ঞতা, জ্ঞান ও প্রজ্ঞা ক্ষমতায়নকে আরও সমৃদ্ধ করে। এই বিশ্বাস থেকেই হার এশিয়াটিক সার্কেলের যাত্রা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা যে মেধা, দক্ষতা ও সৃজনশীলতার স্বাক্ষর রাখছেন, এই উদ্যোগ সেই অবদানেরই স্বীকৃতি।’

বছরজুড়ে কর্মশালা, নেতৃত্ব বিকাশ কর্মসূচি, সাংস্কৃতিক আয়োজন এবং সৃজনশীল প্রদর্শনীর মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে কর্মক্ষেত্রে নারীদের জন্য আরও সহযোগিতাপূর্ণ, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে এশিয়াটিক থ্রিসিক্সটি।

উদ্বোধনী আয়োজনে এশিয়াটিক থ্রিসিক্সটির বিভিন্ন বিভাগের নারী কর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং আন্তরিক  মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিবেশ ছিল উৎসবমুখর। 

এ সময় প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনারও ঘোষণা দেওয়া হয়। অংশগ্রহণকারীদের মধ্যে পরিচিতি বৃদ্ধি ও যোগাযোগের ক্ষেত্র তৈরি করতে অনুষ্ঠানে বিশেষ নেটওয়ার্কিং সেশনের আয়োজন করা হয়।

/এসএকে


  বিষয়:   নারী  কর্মী  এশিয়াটিক সার্কেল 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: