আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

ক্রীড়া ডেস্ক

খেলা

আর্জেন্টিনার জার্সিতে তার অধ্যায় শেষ হয়েছে। তবু জাতীয় দলের প্রতি ভালোবাসা ও টান একটুও কমেনি আনহেল ডি মারিয়ার। ২০২৬ ফিফা

2026-06-17T05:16:00+00:00
2026-06-17T07:16:15+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৫:১৬ এএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৭:১৬ এএম
আনহেল ডি মারিয়া। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার জার্সিতে তার অধ্যায় শেষ হয়েছে। তবু জাতীয় দলের প্রতি ভালোবাসা ও টান একটুও কমেনি আনহেল ডি মারিয়ার। ২০২৬ ফিফা বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে সাবেক সতীর্থদের উদ্দেশে হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

২০২৪ কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ডি মারিয়া। এরপর বুয়েনস আয়ার্সের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। জাতীয় দল থেকে অবসরের পর এবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনাকে গ্যালারি থেকে সমর্থন করছেন তিনি।

Advertisement
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডি মারিয়া লেখেন, ‘আজ শুরু হচ্ছে আরেকটি নতুন স্বপ্নের যাত্রা। হৃদয়ে হাত রেখে শুধু বলতে চাই, বিশ্বের শেষ প্রান্ত পর্যন্ত আমরা তোমাদের সঙ্গেই আছি। মাঠে থাকার অনুভূতি যেমন জানি, তেমনি এখন সমর্থক হয়ে পাশে থাকার অনুভূতিও বুঝতে পারছি। তোমাদের স্বপ্নই আজ প্রতিটি আর্জেন্টাইনের স্বপ্ন। তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। এবার সবকিছু জিতে নিয়ে এসো। এগিয়ে যাও আর্জেন্টিনা!’

ডি মারিয়ার এই বার্তা দ্রুতই ছড়িয়ে পড়ে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে। কারণ গত কয়েক বছরে জাতীয় দলের সবচেয়ে বড় অর্জনগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তার নাম। ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তার একমাত্র গোলেই শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর ইতালির বিপক্ষে ফিনালিসিমাতেও গোল করেন তিনি। আর ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আর্জেন্টিনার হয়ে চারটি বড় আন্তর্জাতিক শিরোপা জিতে জাতীয় দলকে বিদায় বলেছেন ডি মারিয়া। এখন তিনি মাঠের লড়াইয়ে নেই, তবে কোটি আর্জেন্টাইন সমর্থকের মতোই দূর থেকে দলের সাফল্য কামনা করছেন। বিশ্বকাপের নতুন মিশন শুরুর প্রাক্কালে তার আবেগঘন বার্তা যেন আরও একবার মনে করিয়ে দিল—জার্সি খুলে রাখলেও আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা কখনও ফুরাবে না।

/এসএকে
  বিষয়:   আর্জেন্টিনা  বিশ্বকাপ  মিশন  ডি মারিয়া  আবেগ  বার্তা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: