আইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা যাচাইয়ের পরীক্ষা ‘আইইএলটিএস’-এ অংশগ্রহণকারী হাজার হাজার পরীক্ষার্থীকে ভুল ফলাফল দেওয়ার ঘটনা ঘটেছে। নজিরবিহীনএইভুলের দায়ে যুক্তরাজ্যের পরীক্ষা

2026-06-17T14:05:53+00:00
2026-06-17T15:23:43+00:00
 
  শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
আইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ২:০৫ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৩:২৩ পিএম
বিশ্বজুড়ে ৬২ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থীর প্রাথমিক ফলাফলে ভুল নম্বর এসেছিল। সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা যাচাইয়ের পরীক্ষা ‘আইইএলটিএস’-এ অংশগ্রহণকারী হাজার হাজার পরীক্ষার্থীকে ভুল ফলাফল দেওয়ার ঘটনা ঘটেছে। নজিরবিহীন এই ভুলের দায়ে যুক্তরাজ্যের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা ‘অফকোয়াল’ কেমব্রিজ ইংলিশকে ৮ লাখ ৭৫ হাজার পাউন্ড জরিমানা করেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৪ কোটি ৪২ লাখ ৪৬ হাজার টাকা। 

অফকোয়াল জানিয়েছে, কম্পিউটার-স্বয়ংক্রিয় খাতা মূল্যায়ন বা অটোমেটেড মার্কিং পদ্ধতিতে যান্ত্রিক ত্রুটির কারণে বিশ্বজুড়ে ৬২ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থীর প্রাথমিক ফলাফলে ভুল নম্বর এসেছিল। 

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে এই ভুলের ঘটনা ঘটে। এই দুই বছরে বিশ্বজুড়ে প্রায় ৭৭ লাখ পরীক্ষার্থী আইইএলটিএস পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৯৩ হাজার ৮৬৫টি উত্তরপত্র ভুলভাবে মূল্যায়িত হয়েছিল। দীর্ঘদিন ধরে চলা এই ত্রুটিটি কেমব্রিজ ইংলিশের নিজস্ব মনিটরিং সিস্টেমেও ধরা পড়েনি। গত বছরের সেপ্টেম্বরে সিস্টেম আপডেট করার সময় বিষয়টি প্রথম নজরে আসে এবং কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অফকোয়ালকে বিষয়টি জানায়।

ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বড় অংশই আন্তর্জাতিক। পরে অবশ্য সবার ফলাফল সংশোধন করা হয়। সংশোধিত ফলাফলে দেখা যায়, ২০ হাজার ৬০০ জনেরও বেশি পরীক্ষার্থীর ব্যান্ড স্কোর আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ভুলক্রমে ১ হাজার ১১৫ জনের স্কোর প্রকৃত নম্বরের চেয়ে বেশি চলে আসায় তা সংশোধন করে কিছুটা কমিয়ে আনা হয়েছে।

ভুক্তভোগী পরীক্ষার্থীদের মধ্যে ১ হাজার ১০৮ জন যুক্তরাজ্যের ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ‘সিকিউর ইংলিশ ল্যাংগুয়েজ টেস্ট’ দিয়েছিলেন। এর মধ্যে ৪টি ক্ষেত্রে ভুল ফলাফলের কারণে পরীক্ষার্থীদের ভিসার যোগ্যতা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে পরবর্তী সময়ে আবারও পরীক্ষা দিয়ে প্রার্থীরা প্রয়োজনীয় স্কোর তুলতে সক্ষম হন।

আইইএলটিএস পরীক্ষাটি যৌথভাবে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি আইইএলটিএস এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের মালিকানাধীন। 

কেমব্রিজ ইংলিশ এই নিয়ম লঙ্ঘনের কথা স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ভুল সংশোধন, ভুক্তভোগী অংশগ্রহণকারীদের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই লক্ষ্যে নতুন প্রযুক্তিতে বিনিয়োগের জন্য তারা ইতোমধ্যে ৬০ লাখ (৬ মিলিয়ন) পাউন্ডের বেশি অর্থ ব্যয় করেছে। 

সূত্র : বিবিসি।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   আইইএলটিএস পরীক্ষা  ফলাফল ভুল  কেমব্রিজ ইংলিশ  জরিমানা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: