মিথ্যা দলিলে নামজারির চেষ্টা, ভাই-বোনের কারাদণ্ড

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা ভূমি অফিসে মিসকেস আদালত চলাকালে জাল ও মিথ্যা দলিল দাখিল করে নামজারি খতিয়ান সৃজনের চেষ্টার অভিযোগে দুই

2026-06-17T14:18:30+00:00
2026-06-17T14:18:30+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সারাদেশ
মিথ্যা দলিলে নামজারির চেষ্টা, ভাই-বোনের কারাদণ্ড
রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ২:১৮ পিএম 
ছেলে ইকবাল হোসেন ও নয়ন বেগম। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা ভূমি অফিসে মিসকেস আদালত চলাকালে জাল ও মিথ্যা দলিল দাখিল করে নামজারি খতিয়ান সৃজনের চেষ্টার অভিযোগে দুই ভাই-বোনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসাইন এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর ঠিকা গ্রামের মৃত নুরনবীর ছেলে ইকবাল হোসেন (২৪) ও তার বোন নয়ন বেগম (৪০)। তাদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলেরও অভিযোগ রয়েছে।


আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কমলনগর উপজেলা ভূমি অফিসে মিসকেস আদালতের শুনানি চলছিল। এ সময় নয়ন বেগম ও ইকবাল হোসেন ভুয়া ও মিথ্যা দলিল দাখিল করে একটি জমির নামজারি খতিয়ান তৈরি করার চেষ্টা করেন। বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হলে এবং জালিয়াতির প্রমাণ মেলায় তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পরবর্তীতে দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক অপরাধ স্বীকার ও প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসাইন দুই ভাই-বোনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসাইন জানান, ভূমি সেবায় স্বচ্ছতা বজায় রাখতে এবং জালিয়াতি রোধে এ ধরনের অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   মিথ্যা দলিল  নামজারি  ভাই-বোন  কারাদণ্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: