গাইবান্ধার ‘শীর্ষ মাদক ব্যবসায়ী’ রোকন গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘ ডুমুর মধ্যপাড়া গ্রাম থেকে জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন (৩৩) কে গ্রেফতার করেছে

2026-06-17T14:33:22+00:00
2026-06-17T14:33:22+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাইবান্ধার ‘শীর্ষ মাদক ব্যবসায়ী’ রোকন গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ২:৩৩ পিএম 
মাদক ব্যবসায়ী রোকন। ছবি : সময়ের আলো
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘ ডুমুর মধ্যপাড়া গ্রাম থেকে জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন (৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে তাকে গ্রেফতার করা হয়। সেসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট। গাইবান্ধা জেলা পুলিশের দেওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গাইবান্ধা পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মুত্তাজুল ইসলামের সরাসরি নেতৃত্বে গাইবান্ধা সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের পর পরিকল্পিতভাবেই এ অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে।


অভিযানকালে রোকনের হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেটের পাশাপাশি মাদক সেবনে ব্যবহৃত ফয়েল পেপার ও লাইটার এবং একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। পুলিশের ধারণা, এই মোবাইল ফোনটি মাদক কেনাবেচার যোগাযোগের কাজে ব্যবহার করা হতো।

গ্রেফতারকৃত রোকন গাইবান্ধার মাদকচক্রে দীর্ঘদিন ধরে সক্রিয়। ইতোমধ্যে তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ৪টি মাদক মামলা রয়েছে। এবার কৌশল পাল্টে বসতিপূর্ণ এলাকার বদলে মাছের খামারকে আস্তানা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি, তবে গোয়েন্দাদের চোখ এড়াতে পারেননি।

গাইবান্ধা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানাসহ জেলার সব থানায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। শুধু মাদক ব্যবসায়ী নয়, মাদকসেবীদেরও আইনের আওতায় আনা হচ্ছে। 

গ্রেফতারকৃত রোকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। তাকে বিচারিক প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

/মহু
  বিষয়:   গাইবান্ধা  মাদক  ব্যবসায়ী  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: